ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

বাকৃবিতে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ৫-১২-২০২৪ বিকাল ৫:৪

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) 'মৃত্তিকার যত্ন: পরিমাপ, পর্যবেক্ষণ এবং পরিচর্যা' প্রতিপাদ্যে পালিত হয়েছে বিশ্ব মৃত্তিকা দিবস-২০২৪।

দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (৫ জুন) সকাল ১০ টায় বাকৃবি মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচি আয়োজিত হয়। এই কর্মসূচির শুরুতে একটি সচেতনতামূলক র‍্যালি ক্যাম্পাসজুড়ে অনুষ্ঠিত হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে টিএসসির সামনে দিয়ে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা মৃত্তিকার সঠিক ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এবং  সহকারী অধ্যাপক  ইমরান আহাম্মদ সিদ্দিকীর সঞ্চালনায়   উপস্থিত ছিলেন  বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক,  কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি.এম. মুজিবর রহমান এবং আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন  করেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম। এছাড়াও  বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, মৃত্তিকার স্বাস্থ্য অবনতির কারণে খাদ্য উৎপাদন হুমকির মুখে পড়ছে। মৃত্তিকার সঠিক পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি খাতে টেকসই উন্নয়ন সম্ভব।

উল্লেখ্য, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর উদ্যোগে ২০১৪ সাল থেকে প্রতি বছর ৫ ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হয়ে আসছে। দিবসটির উদ্দেশ্য মৃত্তিকার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি ও পরিবেশের ভারসাম্য রক্ষা করা।

T.A.S / T.A.S

গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমাবের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত

মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল

জোবায়ের-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা