ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

গাজীপুরে প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম বাদামী ইন্তেকাল করেছেন


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৫-১২-২০২৪ বিকাল ৬:৩৫

গাজীপুরের প্রবীণ সাংবাদিক ডেইলী নিউ নেশন পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি ও গাজীপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য, নজরুল ইসলাম বাদামী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তিনি বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন। মরহুমের নামাজে জানাজা বাদ জোহর গাজীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এ সময় সকল স্তরের সাধারণ মানুষজন তার জানাজায় অংশগ্রহণ করেন। পরে গাজীপুর কেন্দ্রীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।

পারিবারীক সূত্র জানায়, তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য বন্ধু-স্বজন রেখে গেছেন। তার ছেলে মেহেদী হাসান বাদামী বিপ্লব বর্তমানে ডেইলী নিউ নেশন পত্রিকার সাংবাদিক হিসাবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।

নজরুল ইসলাম বাদামীর মৃত্যুতে গাজীপুরের সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। গাজীপুরের সকল সাংবাদিক সংগঠন ও এর নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

মরহুমের ছেলে মেহেদী হাসান বাদামী বিপ্লব বলেন, বাবার কর্মজীবনে ও চলার পথে কারো সাথে কোন ধরনের ভুলভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা করে দেওয়ার জন্য অনুরোধ জানান। তার রুহের মাগফেরাতের জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন তিনি।

T.A.S / T.A.S

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত