বশেমুরকৃবিতে মৃত্তিকা সামিট অনুষ্ঠিত
বশেমুরকৃবির আইটি সোসাইটি এবং মৃত্তিকা বিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে সফলভাবে মৃত্তিকা সামিট-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মাটির স্বাস্থ্য, টেকসই চাষাবাদ এবং জলবায়ু অভিযোজন নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার অনুষ্ঠিত সম্মেলনে জুম, ইউটিউব এবং ফেসবুক লাইভ প্ল্যাটফর্মে প্রায় ৪০০ অংশগ্রহণকারী যুক্ত হন। সম্মেলনের মূল আকর্ষণ ছিল বিশেষজ্ঞদের অংশগ্রহণে একটি প্রভাবশালী প্যানেল আলোচনা।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বশেমুরকৃবি’র উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। এসময় উপাচার্য তাঁর বক্তব্যে মাটির সঠিক ব্যবস্থাপনার গুরুত্ব এবং বায়োচার ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কীভাবে সহায়তা করে তা তুলে ধরেন। একই সঙ্গে টেকসই কৃষি পদ্ধতি, প্রযুক্তিগত উদ্ভাবন এবং মাটি সংরক্ষণের জন্য জনগণের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ জহিরউদ্দিন মাটির উৎপাদনশীলতা এবং সংরক্ষণ নিয়ে আলোচনা করেন। তিনি মাটির উর্বরতা বজায় রাখতে সার ব্যবস্থাপনার সঠিক পদ্ধতি এবং কৃষকদের নৈতিক দায়িত্বের কথা উল্লেখ করেন।
বশেমুরকৃবি’র ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ আলোচনা করেন মাটি কীভাবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (ঝউএ) অর্জনে ভূমিকা রাখে। ইনস্টিটিউট অব ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্ট (ওঈঈঊ) এর পরিচালক প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান আলোচনা করেন কীভাবে জলবায়ু পরিবর্তন মাটির স্বাস্থ্যকে প্রভাবিত করে। পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম মাটির জীববৈচিত্র্যের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের অন্যান্য আকর্ষণীয় অংশগুলো ছিল একটি লাইভ কুইজ প্রতিযোগিতা, যেখানে মাটি এবং টেকসই উন্নয়ন বিষয়ক প্রশ্নের মাধ্যমে অংশগ্রহণকারীদের যুক্ত করা হয় এবং পূর্ববর্তী প্রতিযোগিতার ফলাফল ঘোষণা, যেখানে প্রবন্ধ, পোস্টার এবং ফটোগ্রাফি প্রতিযোগিতার বিজয়ীদের নাম প্রকাশ করা হয়।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন গ্রন্থনা রশিদ ও মহুয়া চক্রবর্তী এবং এ আয়োজন সফলভাবে সম্পন্ন করতে ভূমিকা রেখেছেন বশেমুরকৃবি আইটি সোসাইটির সদস্য রাফিদুল হুদা তনয়, শাহরিয়ার মোর্সেদ জাহিন, কাজি মারজান হাসান তিয়াল, সাদমান সিকদার, তামান্না তাসনিম জোহানা, ফাবিয়ান তাসকিন ও সৃজন পন্ডিত।
সমাপনী বক্তব্যে বশেমুরকৃবি আইটি সোসাইটির আহ্বায়ক রুদ্রনীল মন্ডল অতিথি এবং অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, বশেমুরকৃবি আইটি সোসাইটি দীর্ঘদিন ধরে প্রযুক্তি-নির্ভর উদ্যোগের মাধ্যমে উদ্ভাবন, সচেতনতা এবং সহযোগিতা প্রচার করে আসছে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ