আজ পাবনা প্রেসক্লাবের ১৭ পদে ৩১ প্রার্থীর ভোট গ্রহণ চলছে
আজ শুক্রবার ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মোট ১৯টি পদের বিপরীতে আগের কমিটির সভাপতি-সম্পাদক দুইজন পদাধিকার বলে নির্বাহী সদস্য নিযুক্ত হওয়ায় ভোট হওয়ার কথা ছিল ১৭টি পদে; কিন্তু সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল ( দৈনিক বিবৃতি) এবং দপ্তর সম্পাদক পদে মনিরুজ্জামান শিপন (মর্নিং টাচ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এখন ১৫টি পদে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রার্থীরা হলেন-সভাপতি পদে আখতারুজ্জামান আখতার (যুগান্তর), মীর্জা আজাদ (পাবনার আলো),), রাজিউর রহমান রুমি (মানবজমিন) ও আহমেদ উল হক রানা (নিউজ ২৪)। সহ-সভাপতি পদে এসএম আলাউদ্দিন (নয়া দিগন্ত), ছিফাত রহমান সনম (ইছামতি), শফি ইসলাম (অর্থনীতি/ফ্রিলান্স), আবুল এহসান এলিচ (ইন্ডিপেন্ডেন্ট) ও আব্দুল হামিদ খান (বাংলাদেশ টুডে)।
সম্পাদক পদে কামাল আহমেদ সিদ্দিকী (ফোকাস বাংলা), জহুরুল ইসলাম (কালবেলা) ও কৃষ্ণ ভৌমিক (জনকণ্ঠ)। যুগ্ম-সম্পাদক পদে সরোয়ার মোর্শেদ উল্লাস (প্রথম আলো) ও মোখলেছুর রহমান খান বিপ্লব (ইছামতি), অর্থ-সম্পাদক পদে আবুল কালাম আজাদ (আরটিভি) ও কাজী মাহবুব মোর্শেদ বাবলা (বিবৃতি)। ক্রীড়া সম্পাদক পদে ইমরোজ খন্দকার বাপ্পী (জিটিভি ) ও মোস্তাফিজুর রহমান রাসেল (৭১ টিভি)। কল্যাণ সম্পাদক পদে কলিট তালুকদার (যমুনা) ও সৈয়দ আকতারুজ্জামান রুমি পাপুল (ঢাকা প্রতিদিন)।
শাহিনুর রহমান (চ্যানেল ২৪), সুশীল কুমার তরফদার, নরেশ মধু (অবজারভার), কানু সান্যাল (বাংলাদেশ পোষ্ট), জি কে সাদী, আবু হাসনা মুহাম্মদ আইয়ুব (আজকের ইতিহাস), এস এম মাহবুব আলম (সিনসা), রফিকুল ইসলাম সুইট (বাসস), আরিফ আহমেদ সিদ্দিকী (যায়যায়দিন) ও মিজানুর রহমান ( বৈশাখী)। নির্বাহী সদস্য পদে আ ক ম মোস্তাফিজুর রহমান চন্দন।
মীর্জা আজাদ-জহুরুল ইসলামের নেতৃত্বে একটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করলেও অন্যরা লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। নির্বাচনে ৬২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। উল্লেখ্য, প্রেসিডেন্ট মোঃ সাহাবুদ্দিন চুপ্পু প্রেসক্লাবের ভাটার রয়েছেন।
T.A.S / T.A.S
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান