পাবনা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি আখতার, সম্পাদক জহুরুল নির্বাচিত
পাবনা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে আখতারুজ্জামান আখতার (যুগান্তর, চ্যানেল আই) সভাপতি এবং জহুরুল ইসলাম (কালবেলা ) সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (০৬ ডিসেম্বর ) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রেসক্লাবের ভিআইপি অডিটরিয়ামে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে গণনা শেষে রাত সাড়ে ৮ টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।
এর আগে বৃহস্পতিবার দ্বিবার্ষিক সাধারণ সভা অনিষ্ঠিত হয়। সভায় ক্লাবের সম্পাদক সদ্বিবার্ষিক রিপোর্ট পেশ করেন। সভায় ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে অন্যান্য বিষয় আলোচিত হয় এবং বেশ কিছু বিষয় সিদ্ধান্ত গৃহীত হয়।
শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন-সহসভাপতি ছিফাত রহমান সনম ( দৈনিক ইছামতি) ও এসএম আলাউদ্দিন (নয়াদিগন্ত)।
সম্পাদক পদে জহুরুল ইসলাম (কালবেলা) যুগ্ম-সম্পাদক পদে মোখলেছুর রহমান খান বিপ্লব (দৈনিক ইছামতি), অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ (আরটিভি), ক্রীড়া সম্পাদক পদে ইমরোজ খন্দকার বাপ্পী (জিটিভি), কল্যাণ সম্পাদক পদে কলিট তালুকদার (যমুনা টেলিভিশন)।
নির্বাহী সদস্য পদে আবু হাসনা মুহাম্মদ আইয়ুুব (আজকের ইতিহাস), রফিকুল ইসলাম সুইট (বাসস), শাহীন রহমান (চ্যানেল ২৪ ও আজকের পত্রিকা), জিকে সাদী, আরিফ আহমেদ সিদ্দিকী (যায়যায়দিন), সুশীল কুমার তরফদার ও মিজানুর রহমান ( শৈাখী টেলিভিশন)।
ােট ৬২ ভোটারের মধ্যে ৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মির্জা আজিজুর রহমান। নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট শাজাহান আলী মন্ডল ও অধ্যাপক জহুরুল ইসলাম।
নব নির্বাচিত সভাপতি আখতারুজ্জামান আখতার বলেন, উৎসবমুখর পরিবেশে প্রেসক্লাবের ভোট সম্পন্ন হয়। পাবনার সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করব ইনশাআল্লাহ।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ