কলাপাতায় মিল্লি ভাত খেয়ে নবীনদের বরণ করল মাভাবিপ্রবি জামালপুর ছাত্রকল্যাণ পরিষদ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) জামালপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের নবীন বরণ এবং চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জননেতা আব্দুল মান্নান হল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।জামালপুরের ঐতিহ্যবাহী খাবার মিল্লি দিয়ে আপ্যায়ন করে নবীনদের বরণ করে নিল তারা।গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরতে কলারপাতায় মিল্লি ভাত পরিবেশন করা হয়।জামালপুর ছাত্র কল্যাণ পরিষদের মাহফুজ আহমেদ বলেন,জামালপুর অঞ্চলে বড় কোনো উৎসব কিংবা অনুষ্ঠান আয়োজনের প্রসঙ্গ উঠলেই খাবারের তালিকার প্রথমেই থাকে মিল্লির নাম। গরুর মাংসের সঙ্গে আতপ চালের গুড়া দিয়ে এই খাবার তৈরি করা হয়।তাই ক্যাম্পাসের এই নবীন বরণ ও চুড়ইভাতিতে আমরা সবাই মিলে নিজ জেলার বিখ্যাত খাবার মিল্লি আয়োজন করি।
অনুষ্ঠানে ২১তম ব্যাচের শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এবং বিভিন্ন ধরনের খেলা ও লটারি বিজিতাদের অনুষ্ঠান শেষে পুরষ্কৃত করা হয়।বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের জামালপুরের শিক্ষার্থীরা জুনিয়রদের সাথে এই নবীন বরণ ও চুড়ইভাতির আয়োজন করে।
উক্ত অনুষ্ঠানে শিক্ষক,কর্মকতা,কর্মচারী,সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য