সাভারে পাওয়ার প্লাস ইঞ্জিনিয়ারিং এর উদ্বোধন
কোয়ালিটি ফাস্ট' এই শ্লোগানকে সামনে রেখে ঢাকার সাভারে পাওয়ার প্লাস ইঞ্জিনিয়ারিং এর শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) রাত আটটার দিকে সাভার পৌর শহরের ভরসা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় উদ্বোধনী আউটলেটে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন মো: আব্দুল মান্নান নামের এক বাবা। তিনি নিজেও সাভারের জনপ্রিয় প্রতিষ্ঠান খাঁটি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী।
অনুষ্ঠানটি পাওয়ার প্লাস ইঞ্জিনিয়ারিং এর ম্যানেজার রেজাউল করিমের সার্বিক তত্ত্বাবধানে তামিম হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন পাওয়ার প্লাস ইঞ্জিনিয়ারিং এর ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এম. এইচ আব্দুস সালাম।
এ সময় ভরসা সুপার মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মাসুদ, সহ-সভাপতি কামাল হোসেন, সহ-সভাপতি আবুল বাশার, সোনার বাংলা ফাউন্ডেশনের নেতৃবৃন্দের মধ্যে বশির আহমেদ সরকার, মাওলানা এনায়েত উল্লাহ, মমিনুল ইসলাম ও নুর আলম জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, কোয়ালিটি ফাস্ট পাওয়ার প্লাস ইঞ্জিনিয়ারিং এর দক্ষ ইঞ্জিনিয়ার, দক্ষ জনবল সেবা রয়েছে। এই প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাদের নিবিড় তত্ত্বাবধানে পণ্যের সঠিক মানের নিশ্চয়তা নিশ্চিত করে থাকবেন। এখানে লিফট-বিক্রয়, স্থাপন এবং মেরামত, সাব-স্টেশন বিক্রয়, স্থাপন এবং মেরামত, ইন্টেরিয়র থ্রিডি ডিজাইন ও ডেকোরেশন, হাউজ ওয়ারিং, জেনারেটর-বিক্রয়, স্থাপন এবং মেরামত, আই.পি.এস/ইউ.পি.এস-বিক্রয় এবং মেরামত, এসি-বিক্রয়, স্থাপন এবং মেরামত, ফ্রিজ বিক্রয়, স্থাপন এবং মেরামতের মতো সুবিধা পাওয়া যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে পাওয়ার প্লাস ইঞ্জিনিয়ারিং এর ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এম. এইচ আব্দুস সালাম বলেন, আমাদের কাছে ইন্ডাস্ট্রিয়াল জেনারেটর, সাধারণ জেনারেটর, আইপিএস, ইউপিএস, হাউজ ওয়ারিং, ফ্রিজ এসি, ইন্টেরিয়র ডিজাইন, থ্রিডি ডিজাইন, ডেকোরেশনের মতো সুবিধা পাওয়া যাবে। আমরা সারাদেশে এই সেবা নিশ্চিত করতে বদ্ধ পরিকর। সবার সহযোগিতা থাকলে গ্রাহকের প্রত্যাশা পূরণ করবে পাওয়ার প্লাস ইঞ্জিনিয়ারিং।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ