ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

গাজীপুরে সদ্য প্রয়াত সাংবাদিকের কবর জিয়ারত করেলেন আরজেএফ চেয়ারম্যান


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৭-১২-২০২৪ দুপুর ২:৪২

গাজীপুরে সদ্য প্রয়াত প্রবীণ সাংবাদিক, ডেইলি নিউ নেশন পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি নজরুল ইসলাম বাদামীর কবর জিয়ারত করেছেন আরজেএফ'র কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও দৈনিক ঘোষণা পত্রিকার প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলাম। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১১ টায় আরজেএফ'র গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ও দৈনিক সকালের সময় পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি আবিদ হোসেন বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক মুক্ত বলাকার সম্পাদক ও প্রকাশক মো. আলমগীর হোসেন ও প্রয়াত সাংবাদিকের ছেলে বাদামি বিপ্লব'কে সাথে নিয়ে গাজীপুর কেন্দ্রীয় কবরস্থানে কবর জিয়ারত করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আইয়ুব আলী, সাংবাদিক মো. মোবারক হোসেন, এড. সাইফুল ইসলাম মানিক, শাজাহান, এস এম ইকবাল হোসেন, হোসেন আলী, বিপ্লব বৈরাগী, গোলাম রাসুল দিনার, মো. সানাউল্লা ভূঁঞা প্রমুখ। 

এ সময় সাংবাদিক নেতা এস এম জহিরুল ইসলাম বলেন, নজরুল ইসলাম বাদামী ভাই অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আমি তার সাথে এক সময় কাজ করেছি। তিনি আর জে এফ এর গাজীপুর জেলার সাবেক সভাপতি ছিলেন, নজরুল ইসলাম বাদামির মৃত্যুতে পরিবারের সকলের প্রতি সমবেদনা জানান এবং আর জেএসএর পক্ষ থেকে পরিবারের সদস্য বিপ্লবকে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস দেন।

এছাড়াও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আরজেএফ গাজীপুর কমিটির সাধারণ সম্পাদক আবিদ হোসেন বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। পরে গাজীপুর জেলার আরজেএফ সাধারণ সম্পাদককে নতুন করেr কমিটি গঠনের ব্যাপারে পরামর্শ দেন। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত