ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

সাতকানিয়ায় শিমের রাজ্যে পুরানগড়ের কৃষকরাই রাজা


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ৭-১২-২০২৪ দুপুর ৩:৩৩

কৃষকেরা শীত মৌসুমে শুধু শিমের চাষই করে চলেছেন। তাছাড়া শিমখেতের একই মাচাঙে গ্রীষ্ম মৌসুমে তাঁরা করলা, কাঁকরোল, শসা, ঝিঙে ও চিচিঙ্গাজাতীয় সবজি চাষ করেন।

শিম চাষিরা জানান, যে চাষি আগে এক একর জমিতে শিমের আবাদ করতেন, এখন তিনি তিন-চার একর জমিতে শিমের আবাদ করছেন। তারা জানান, কৃষি অফিস থেকে পরামর্শের পাশাপাশি সার ও বীজ পাচ্ছেন তারা। আর এবার শিমের ভালো দাম পেয়েছেন।

বৈতরণী গ্রামের কৃষক মো. আমিনুল বলেন, একসময় এলাকার চাষিরা শুধু ধানের চাষ করতেন। ধান চাষে লাভ কম ও ঝুঁকি বেশি থাকায় এলাকার অধিকাংশ চাষিই এখন শিম চাষে নেমে পড়েছেন। শিম চাষ করে এখন পর্যন্ত কোনো চাষিকে ক্ষতির মুখে পড়তে দেখেননি তিনি। তাই এলাকায় প্রতিবছর শিমের চাষ বাড়ছে।

সরেজমিন পুরানগড় ইউনিয়নের বৈতরণী, ফকিরখীল, কালিনগর, মাঝিরপাড়া, পুরানগড়, বটতলীপাড়া ও নয়াহাট এলাকা ঘুরে দেখা গেছে, বিলজুড়ে শিমের খেত। তা ছাড়া বাড়ির পাশের আঙিনা, সড়কের দুই পাশসহ খালের পাড়েও শিমের খেত রয়েছে। কোনো কোনো খেতে শিমগাছের পরিচর্যা করছেন চাষি।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, কম খরচে বেশি লাভ হওয়ায় চাষিরা শিম চাষে আগ্রহী হয়ে উঠেছেন। চলতি মৌসুমে শুধুমাত্র উপজেলার পুরানগড় ইউনিয়নেই ৩৫০ হেক্টর জমিতে শিমের আবাদ হয়েছে। আগামী বছর তা আরও বাড়ানোর লক্ষ্য রয়েছে। তখন উৎপাদন আরও বাড়বে।

তিনি আরও বলেন, সরকারের কৃষি বান্ধব নীতি ও পরিকল্পনার কারণে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে চাষিদের শিমসহ নানা ধরনের সবজি চাষে আগ্রহ বাড়ছে। তারা লাভবানও হচ্ছেন। কৃষিতে থেকে অর্জিত আয় দিয়েই তাদের পরিবার চলছে। পড়ালেখা করছে সন্তানরা। সব ব্যয় মিটিয়ে প্রতিবছর তাদের হাতে পুঁজিও থাকছে। এ কারণেই চাষিদের মুখে হাসি ফুটেছে। কারণ কৃষকের উন্নয়ন হলেই কৃষির উন্নয়ন হয়।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে মৎস্য শিল্পায়নের ব্যাপক সম্ভাবনা থাকা সত্বেও ৪৬ বছরেও গড়ে তোলা হয়নি

শেরপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনায় শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

‎কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ডা.গোলাম মারুফ

এসডিআই-এর উদ্যোগে চট্টগ্রামের চারটি শাখায় বন্যাদুর্গত ১,৬৫০ পরিবার ও সাধারণ মানুষের মাঝে ত্রাণ বিতরণ

শরণখোলায় স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু: নিথর দেহের পাশে কাঁদছিল দুই মাসের শিশু, চিরকুট উদ্ধার

আলফাডাঙ্গায় জুলাই শহিদ দিবস পালিত

জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার, গ্রেফতার ২

গজারিয়ায় ৪১নং গোসাইরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী পেলেন ট্যালেন্টপুল বৃত্তি

সুন্দরবনে মাছের নিরাপদ প্রজনন: চোরাশিকার ঠেকাতে ১০ খালের মুখ বন্ধ করল বন বিভাগ

জাতীয়করণের ৮ বছর পরও জনবল সংকটে ধুঁকছে কর্ণফুলী সরকারি কলেজ

মাদক সেবনে বাধা দেওয়ায় কবিরহাটে ব্যবসায়ী খুন

পত্নীতলায় নারী মাদক ব্যবসায়ী আটক

কাউখালীতে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত