আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
ঢাকার কদমতলী থানার শ্যামপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। কদমতলী থানা যুবদলের আয়োজনে শুক্রবার বিকালে শ্যামপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে খেলা উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানবীর আহমেদ রবিন। তানভীর আহমেদ রবিন বলেন, দীর্ঘ ১৭ বছর পর মানুষ স্বাধীনভাবে কথা বলার ও চলাফেরা করতে পারছে। তারই উদাহরণ আজকের এ ফুটবল টুর্নামেন্ট। এ এলাকার মানুষ ছিল ফুটবলপ্রেমী। ১৭ বছর আগে এই শ্যামপুর মাঠে আজকের মতো বর্ণাঢ্য আয়োজনে ফুটবল টুর্নামেন্ট হতো।
তিনি বলেন, মানুষ চায় বিএনপি এ দেশ পরিচালনা করবে। বিএনপি দেশ পরিচালনা করলে দেশের উন্নয়ন ও সমৃদ্ধ হবে। আজকের শিশু-কিশোররা মাঠ সংকটের কারণে খেলাধুলা করতে পারছে না। যার জন্য মোবাইল আসক্ত হয়ে পড়ছে। বিএনপির হাতে দেশ পরিচালনার সুযোগ হলে খেলার মাঠের ব্যবস্থা করা হবে।এ সময় উপস্থিত ছিলেন কদমতলী থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান।
থানা যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান ধারা ও সদস্যসচিব জাহাঙ্গীর আলম টুটুলের পরিচালনায় মহানগরের বিভিন্ন থানার ১৮টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করে।
উদ্বোধনী খেলায় অংশ নেয় দনিয়া ব্লু বয়েজ স্পোটিং ক্লাব ও শ্যামপুর বাঘা স্পোটিং ক্লাব। উভয় দলে মোট ৬ জন করে খেলোয়াড় অংশ নেন। ৩০ মিনিটের নির্ধারিত খেলায় ১-১ গোলে ড্র হয়।
এমএসএম / এমএসএম
শিশু হাসপাতালে মোবাইল চুরি, আনসারের তৎপরতায় হাতেনাতে আটক যুবক
সিলেটের বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ নেতা পল্লব ঢাকায় গ্রেফতার
রংপুরে একই পরিবারের চার সদস্যকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা এবং সুষ্ঠু বিচার দাবি জিএম কাদেরের
মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকার আত্মপ্রকাশ
ইউএপিতে আইসিপিসি-জেআরসি আন্তঃকলেজ ও ইন্ট্রা-ইউএপি প্রোগ্রামিং প্রতিযোগিতা
প্রিয়জনের যত্নে পাশে দিয়ামনি ই কমিউনিকেশন ও মেডিক্যালস বিডি
রাসুল (সা.)-এর সুন্নাহ ও আদর্শ জীবনভিত্তিক বাস্তবায়নের আহ্বান
রংপুর বিভাগ সমিতি ঢাকার নতুন সভাপতি আজিজ,সম্পাদক ড. জিয়া
গ্রামীণ উন্নয়নের প্রাণশক্তি এলজিইডি: ক্যাডারভুক্তি সময়ের দাবি
শাহজালাল বিমানবন্দর কল্যাণ কমিটিতে নতুন নেতৃত্ব
ঢাবিতে হোটেল শাহিদ প্যালেস প্রযোজিত ডুসাক ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন জীবননগর
মহানগর গোয়েন্দা ডিবিতে প্রায় ১৬ বছর একই কর্মস্থলে তৃতীয় শ্রেণির কর্মচারী মোঃ জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ