সন্ধ্যার পর ঢাবি এলাকায় মাইক ব্যবহার নিষিদ্ধ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, হল ও আবাসিক এলাকায় সন্ধ্যা ৬টার পর স্পিকার বা মাইক ব্যবহার করে যেকোনো অনুষ্ঠানের আয়োজন করা নিষিদ্ধ করা হয়েছে।
শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শনিবার রাত ১১টার দিকে প্রক্টর অফিস থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উচ্চস্বরে স্পিকার/মাইক/গাড়ির হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বজায় রাখার লক্ষ্যে সন্ধ্যা ৬টার পর টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, হল ও আবাসিক এলাকায় স্পিকার/মাইক ব্যবহার করে কোন অনুষ্ঠান করা যাবে না।
উল্লেখ্য, শনিবার দিবাগত রাত ১০টার দিকে উপাচার্য বাসভবনের সামনে সাউন্ডবক্স এনে গান বাজিয়ে অভিনব প্রতিবাদ করেন দুই নারী হলের শিক্ষার্থীরা। এক পর্যায়ে তাদের সঙ্গে যোগ দেন অন্যান্য হলের শিক্ষার্থীরাও। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সন্ধ্যা ৬টার পর থেকে টিএসসি এলাকায় মাইক ব্যবহার নিষিদ্ধ করেন।
T.A.S / T.A.S
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য