ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শিবচরে পারিবারিক কলহের জেরে পিতার হাতে মেয়ের হত্যার অভিযোগ উঠেছে


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ৮-১২-২০২৪ দুপুর ১১:৪৫

মাদারীপুরের শিবচরে স্বামী- স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে আইরিন আক্তার (১৭) নামের এক কলেজ শিক্ষার্থী মৃত হয়েছে। নিহত আইরিন আক্তার উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়ন যাদুয়ারচর গ্রামের ফরহাদ গোমস্তার বড় মেয়ে। ঘটনাটি ঘটেছে আজ রবিবার (৮ ডিসেম্বর) সকাল আনুমানিক ৮.৩০ মিনিট সময়।

জানা গেছে, পারিবারিক ভাবে অনেক দিন ধরেই স্ত্রীর নাজমা বেগমের সাথে কলহ লেগে রয়েছে ফরহাদ গোমস্তার। সকালে মেয়ের ঘুম থেকে দেরিতে উঠা নিয়ে মেয়ের সাথে তর্কবিতর্কের এক পর্যায়ে কাঠ দিয়ে পেটাতে থাকে। এক পর্যায়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মেয়ের মৃত্যু হয়। 

নিহতের মা নাজমা বেগম বলেন, 'আমি রান্নাঘরে রান্না করতেছিলাম। ঘরের মধ্যে চেঁচামেচির শব্দ পেয়ে দৌড়ে গিয়ে দেখি মেয়ে আইরিন মাটিতে পড়ে আছে। আশেপাশের লোকজনও তখন ছুটে আসে। হাসপাতালে আনতে আনতেই মেয়েটি মারা গেলো।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা আক্তার বলেন,'সকালে মেয়েটির মা মেয়েকে নিয়ে হাসপাতালে আসে। শরীরে আঘাতের পাশাপাশি মাথায় গুরুতর আঘাত ছিল। হাসপাতালে আনার আগেই মেয়েটি মারা যায়।'

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মোকতার হোসেন জানান, 'পারিবারিক কলহে জের থেকেই সকালে এ ঘটনা ঘটে। মেয়েকে কাঠ দিয়ে পেটায়। এবং মাথায় আঘাত লাগলে মেয়েটির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের বাবা পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করা হচ্ছে।'

T.A.S / T.A.S

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার