ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

শেখ হাসিনা কখনও দেশ ও মানুষের ভালো চায়নি, বিএনপির নেতা আবু জাফর চৌধুরী


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ৮-১২-২০২৪ দুপুর ২:২৮
মাদারীপুরের শিবচর উপজেলার বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু জাফর চৌধুরী বলেন,'শেখ হাসিনা দেশ ও মানুষের কখনও ভালো চায়নি। শেখ হাসিনা এখন ভারতে বসে আস্ফালন করছে। ভারতে বসে সে বিভিন্ন রকম উদ্যত কথাবার্তা বলছে। শেখ হাসিনা কখনোই দেশের মঙ্গল চাননি।'
 
শনিবার(৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার শিরুয়াইল ইউনিয়ন ছাত্রদল আয়োজিত 'ছাত্র রাজনীতি কেমন হওয়া উচিত শীর্ষক' আলোচনা সভা ও ছাত্রসমাবেশে এ কথা বলেন।তিনি বলেন,'তিনি(শেখ হাসিনা) ভারতে বসে তাদের প্ররোচনায় নানা কিছু বলছেন। তিনি দেশের ভালোই যদি চাইতেন, তাহলে হেলিকপ্টার দিয়ে নির্বিচারে মানুষ হত্যা করতে না! যেখানে ৩৩ জন শিশুর মৃত্যু হয়েছে। তার একটুও বুক কাঁপলো না!'
 
জাফর চৌধুরী বলেন,'তিনি (শেখ হাসিনা) নাকি আবার বাংলাদেশে আসতে চান। তাকে এদেশের মানুষ আর জায়গা দেবে না। তারা নিজেদের স্বার্থ ছাড়া কিছুই করে নাই। পদ্মাসেতু করতে গিয়ে তারা হাজার কোটি টাকা লুট করেছে।'ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন,'তরুনরাই যুদ্ধ করে। তাদের হাত ধরেই এদেশে স্বাধীনতা এসেছে। ২৪ এর পট পরিবর্তন এসে তরুনদের রক্তদানের মধ্য দিয়ে। ছাত্রদলের ইতিহাস গৌরবের ইতিহাস, ছাত্রদলের ইতিহাস সম্মানের ইতিহাস! অত্যান্ত আদর্শের ইতিহাস। আমি চাইবো, ছাত্ররা যেন তাদের নীতি, ঐতিহ্য ও আদর্শ ধরে রাখে।'
 
শিরুয়াইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সাব্বিরুল হক এর সভাপতিত্বে ও রাজীব মাতুব্বরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু, সদস্য নাদিরা চৌধুরী,শিবচর পৌরসভা বিএনপির আহ্বায়ক হেমায়েত হোসেন খাঁন, শিবচর উপজেলার ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগ, সদস্য সচিব সাইদুর রহমান বেপারী, শিরুয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো.আলমগীর খন্দকার, সদস্য সচিব মো.টিপু মুন্সী,শিবচর পৌর ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ গোমস্তা, সরকারি বরহামগঞ্জ কলেজ ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান, সদস্য সচিব আকিব খান,সিনিয়র যুগ্ন আহব্বায়ক নাহিদুজ্জামান বেপারীসহ অন্যরা।

এমএসএম / এমএসএম

হরিপুরে বিষাক্ত সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

কাপ্তাইয়ে অসুস্থ রোগীর পাশে দাঁড়ালেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চল কমিটি

বারহাট্টায় কাল্‌ব এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সলঙ্গায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও চলছে আল -আমীন সামিদুলের চোরাই সিন্ডিকেটসহ ইয়াবা ব্যবসা

মোহনগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তারে পুলিশের ‘গড়িমসি’

হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন

শেরপুরে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল জব্দ: আটক ১

জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক পেলেন রাজারহাট উপজেলার সন্তান তাহসিন আবরার জারিফ

নাঙ্গলকোটে ব্র্যাক ও সেলফের উদ্যোগে কিশোরীদের মাঝে হাঁস মুরগী ও নদগ অর্থ বিতরণ

রায়গঞ্জে ছয় বছরেও চালু হয়নি ২৬ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প, সেবা বঞ্চিত ৭'শ গ্রাহক

জুড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামী গ্রেফতার

সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ককে শোকজ

কুতুবদিয়া ‎ইউএনওর ইমামতিতে জুমার নামাজ, মুসল্লীদের মাঝে ইতিবাচক সাড়া