ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

বিসিক 'বিজয় মেলা-২০২৪' এর শুভ উদ্বোধন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৮-১২-২০২৪ দুপুর ৪:১০

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর পৃষ্ঠপোষকতায় বিসিক ভবন, মতিঝিলে ০৮ হতে ১২ ডিসেম্বর ০৫ (পাঁচ) দিনব্যাপী বিসিক বিজয় মেলা ২০২৪ এর আয়োজন করা হয়েছে। আজ ৮ ডিসেম্বর, রবিবার দুপুর ১২.০০ টায় বিসিক চেয়ারম্যান জনাব আশরাফ উদ্দীন আহাম্মদ খান মেলার শুভ উদ্বোধন করেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিসিকের স্মমানিত পরিচালকবৃন্দসহ বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মেলা উদ্বোধন পরবর্তীতে বিসিক চেয়ারম্যান মহোদয় মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন। উদ্যোক্তাদের ব্যবসার বর্তমান অবস্থা, বিনিয়োগের পরিমাণ, লভ্যাংশ ইত্যাদি বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। চেয়ারম্যান মহোদয় উদ্যোক্তাদের বিসিকের বিভিন্ন ট্রেনিং গ্রহণ সম্পর্কে খোঁজ খবর নেন ও পরামর্শ প্রদান করেন। মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন শেষে চেয়ারম্যান মহোদয় বিসিক নাকশা কেন্দ্রের মৃৎশিল্প বিভাগ, পুতুল বিভাগ, চামড়া ও পাট বিভাগ, প্যাকেজিং ও বুনন বিভাগ, পটুয়া কামরুল হাসান প্রদর্শন কক্ষ পরিদর্শন করেন। তিনি বিভিন্ন বিভাগের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন এবং ট্রেনিং সম্পর্কে খোঁজ খবর নেন।

আয়োজিত মেলায় ক্রেতা সাধারণগণ ৫০টি স্টল থেকে কারুপণ্য, মধু, নকশিকাঁথা, পাট পণ্য, বুটিকস পণ্য, জুয়েলারী, লেদারগুডস, অর্গানিক ফুডস, ইলেকট্রনিকস পণ্যসহ নিত্য ব্যবহার্য বিভিন্ন পণ্য সামগ্রী ক্রয় করতে পারবেন। মেলা ০৮ হতে ১২ ডিসেম্বর প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ০৭ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় আপনারা সবান্ধব আমন্ত্রিত।

T.A.S / T.A.S

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ

৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন