ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

নওগাঁ ডিসি অফিস ও কোর্টে আসা বিচার প্রার্থীদের বসার জন্য নিজ উদ্যোগে বেঞ্চ দিলেন তাল বেলাল


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৮-১২-২০২৪ বিকাল ৫:২২

নওগাঁ ডিসি অফিস ও কোর্টে আসা বিভিন্ন উপজেলার বিচার প্রার্থীদের বসার জন্য নিজ উদ্যোগে বেঞ্চ দিলেন দেশের শ্রেষ্ঠ বৃক্ষরোপণকারী ‘তাল বেলাল’ খ্যাত সাংবাদিক মাহমুদুন্নবী বেলাল।

রবিবার (৮ই ডিসেম্বর) সকাল ১০ ঘটিকার দিকে নওগাঁ ডিসি অফিস ও কোর্ট চত্বরের সামনে বেঞ্চে বসে আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হুসাইন, নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাংবাদিক মাহমুদুন্নবী বেলাল, যুগ্ম সম্পাদক সবুজ হোসাইন, ডিসি অফিস ও কোর্টে আসা সাধারণ বিচার প্রার্থী নাগরিক সহ নওগাঁর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আব্দুল্লাহ আল মামুন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, তাল বেলাল খ্যাত আমাদের নওগাঁর সাংবাদিক মাহমুদুন্নবী বেলাল যে উদ্যোগ গ্রহণ করেছেন তা নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি এবং সকলকে এমন উদ্যোগ গুলোর সাথে থাকার জন্য আহবান করছি।

এমএসএম / এমএসএম

উজিরপুরে কাওসার হত্যাকারীদের ফাসির দাবীতে মানবন্ধন করেছে এলাকাবাসী

তজুমদ্দিনে মৎস্য অভিযানে ২১জেলে আটক

মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আইজিপি

শিশিরভেজা ঘাস আর কুয়াশার পরশে দুমকিতে শীতের আভাস

হাতিয়ায় ১৫ লাখ টাকার পাম ওয়েল জব্দ করেছে কোস্টগার্ড

মাদারীপুর আড়াই শ' শয্যা জেলা হাসপাতালের ৯ কোটি টাকার টেন্ডার হ্যাক

জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবেঃ পানি সম্পদমন্ত্রী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসির

নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ তে অংশ নিবে ১৪ লক্ষ ক্রীড়াবিদ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

রায়গঞ্জে সরকারি খুঁটি-তার সরানোর অভিযোগে তদন্ত শুরু

নড়াগাতীতে ২০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিবন্ধী বিদ্যালয়ের মূল ফটকের বাউন্ডারি ভেঙ্গে নথিপত্রসহ সামগ্রী যন্ত্রাংশ গায়েব