সাতকানিয়ায় ভোলপাল্টে আওয়ামী লীগনেতার বিএনপির পক্ষে পোস্টারিং
সাতকানিয়া উপজেলার খাগড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদ আজগর চৌধুরী সুজা। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে সাতকানিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল উদ্দীন ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবিসহ পোস্টারিং করায় এলাকায় দলীয় নেতা কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ আওয়ামী লীগ নেতা রাশেদ আজগর চৌধুরী সুজা এক সময়ে বিএনপির রাজনীতিতে জড়িত ছিলেন। বিএনপি ছেড়ে আওয়ামী লীগে, আওয়ামী লীগ ছেড়ে ফের বিএনপিতে।
আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আওয়ামী লীগে গিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পোস্ট নেয়। গত ৫ আগস্ট আওয়ামী লীগের পতন হওয়ার পর ফের বিএনপিতে ফিরতে বিভিন্ন অপকৌশলের আশ্রয় নেন। আওয়ামী লীগ নেতা সুজার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এলাকার বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাত করেন। যার কারণে সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী সুজার উপর ক্ষোভ। তবে বিএনপির এক পক্ষের দাবি আওয়ামী লীগ নেতা বিএনপির নেতা সেজে এলাকায় পোস্টারিং করার বিষয়টি দলীয় একটি গ্রুপ ষড়যন্ত্র করার জন্য করেছে বলে দাবি করেন। তবে রাশেদ আজগর চৌধুরী সুজা আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েলের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। যোগদানের কিছুদিন পর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ফের আওয়ামী লীগে চলে যান ভাগিয়ে নেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ বিষয়ে বক্তব্য জানার জন্য খাগড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদ আজগর চৌধুরী সুজার দুটি মোবাইলে ফোন করা হলেও ফোনে তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে সাতকানিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল উদ্দীন বলেন, এ পোস্টার কে কারা করেছে জানি না, আমার ছবি ব্যবহার করলেও পোস্টার করার আগে কেউ আমার সাথে যোগাযোগ করেনি কথাও বলেনি। পোস্টারটি আমার জানা মতে আমাকে দলীয়ভাবে হেয় করতে ষড়যন্ত্র করে কেউ করতে পারে বলে তিনি মনে করেন।
এমএসএম / এমএসএম
বিদেশ থেকে শূন্য হাতে ফেরত আসা মানেই স্বপ্ন শেষ নয়, বরং নতুন স্বপ্নের শুরুঃ মো. মামুন খন্দকার
কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পুকুর পাড়ে সুরক্ষাদেয়ালের দাবি: রাজশাহী বর্ণালী-যাদুঘর সড়ক সংস্কারে ধীরগতি
খালিয়াজুরীতে কাদায় বেহাল সড়ক, নিজ অর্থায়নে সংস্কার করে দিলেন শাকিল
শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নেত্রকোণায় জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিবন্ধী পরিবারের ফসল নষ্ট-হামলার অভিযোগ
শেরপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
সাভারে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র্যালি, এমপি বাবুর নেতৃত্বে জনতার ঢল
আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট মানুষ গড়ার কারিগর শিক্ষাবিদ এস. কে.দত্ত অনুপ
ঐক্যের বার্তা ও বর্ণাঢ্য র্যালিতে লোহাগড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত