জগন্নাথপুরে হাওর থেকে যুবকের লাশ উদ্ধার
সুনামগঞ্জের জগন্নাথপুরে জামাইকাটা হাওর থেকে আবুসান (২৮) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালের মর্গে পাঠিয়েছে জগন্নাথপুর থানা পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের আটঘর গ্রামের হিরণ মিয়ার বাড়িতে কয়েক মাস ধরে কৃষিকাজ করে আসছিলেন নেত্রকোনা জেলার মদন থানার তালুক কানাই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে আবুসান। গতকাল বুধবার গরুর জন্য নৌকা নিয়ে ঘাস কাটতে গেলে স্থানীয় জামাইকাটা হাওরে গিয়ে নিখোঁজ হন তিনি। অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে হাওরে তার লাশ পাওয়া যায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন সাংবাদিকদের বলেন, গরুর জন্য ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন ওই যুবক।
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার এসআই শামিম আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। লাশে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
জামান / জামান
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
জাপান প্রবাসী হিন্দু নারীর সাথে প্রতারণা ও অর্থ আত্মসাৎ: বিচার চেয়ে সংবাদ সম্মেলন
রহমতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান তোফাজ্জল হোসেন খান
‘বুকে হাত দিয়ে বলুন, কোনো ইলিশ ধরব না’ : জেলেদের প্রতি মৎস্যমন্ত্রীর আহ্বান
ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা