ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

বাকেরগঞ্জে আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ৯-১২-২০২৪ দুপুর ১:৪৭

বরিশালের বাকেরগঞ্জে আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ পালন করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল সারে ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো: ইব্রাহীম আসাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার দাশ, বাকেরগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আতাউর রহমান রোমান, সাধারণ সম্পাদক ইমরান খান সালাম, সাংবাদিক জাকির জোমাদ্দার। এছাড়া অতিথি হিসেবে মহিলা সংস্থার ৩০ জন নারী, ২০ জন স্কুল ছাত্রী, কিশোর কিশোরী ক্লাবের ১৫ জন ও উপজেলা মহিলা সংস্থার প্রশিক্ষনার্থী ৩০ জন উপস্থিত ছিলেন। জয়িতা অন্বেষণে বাংলাদেশের উদ্যোগে ৫ টি ক্যাটাগরিতে  উপজেলায় শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনায় অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী উদ্যোক্তা হিসেবে মনিকা আক্তার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে জয়শ্রী চক্রবর্তী, সফল জননী হিসেবে ছালেহা বেগম,  নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন যে নারী ক্যাটাগরিতে লামিয়া, সমাজ উন্নয়নে অসমান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে ফুলে জান্নাত সুরভীকে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে জয়িতা সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নারী সংগঠক ফুলে জান্নাত সুরভী।

T.A.S / T.A.S

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন