ফেনীতে শেষ হলো পিএইচপি কোরআনের আলো প্রতিযোগীতার বাছাই পর্ব
ফেনীতে প্রতিভার অনুসন্ধানে ১৭তম পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। (৮ ডিসেম্বর) বরিবার দিনব্যাপী ফেনী জেলা অডিশন মহিপাল জামেয়া হোছাইনিয়া মাদ্রাসায় জেলা পর্যায়ে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।
জেলার ২০টি মাদ্রসা থেকে শতাধিক প্রতিযোগি এই কোরআন প্রতিযোগিতার অংশ গ্রহন করে। প্রতিযোগিদের মধ্য থেকে ৭জনকে বাছাই করে ইয়েস কার্ড প্রদান করা হয়।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন পিএইচপি কোরআনের আলোর ভাইস চেয়ারম্যান মাওলানা ক্বারী মোহাম্মদ জহিরুল ইসলাম।
বাছাই পর্বে ফেনী জামেয়া হোছাইনিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মারকাযুল মা আরিফ আল ইমলামিয়া মাদ্রাসর বিভাগীয় প্রধান হাফেজ মাও জাকারিয়া আরিফি, ফেনী জামেয়া হোছাইনিয়া মাদ্রাসার হেফ্জ বিভাগের প্রধান মুজাহিদুল ইসলাম, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি সমির উদ্দিন, দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি তোফায়েল আহাম্মদ নিলয়।
আয়োজকরা জানান, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ৪ জনকে যথাক্রমে ৪ লাখ, ৩ লাখ,২ লাখ ও ১ লাখ টাকা করে পুরস্কার প্রদানসহ পবিত্র ওমরা পালনে সুযোগ থাকবে। পাশাপাশি জাতীয় পর্যায়ে বিজয়ী ও অংশগ্রহনকারীদের জন্য মোট ২৫ লক্ষ টাকা পুরষ্কার রয়েছে।
T.A.S / T.A.S
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান