ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

খুলনা জেনারেল হাসপাতালে থাকছে না করোনা ইউনিট


খুলনা প্রতিনিধি photo খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২-৯-২০২১ রাত ১০:১৭

খুলনা জেলা ও মহানগর করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভা আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, মানুষ স্বাস্থ্যবিধি মানলে করোনা নিয়ন্ত্রণে থাকবে। নগরীর দোকান, মার্কেট ও যানবাহনে মাস্ক পরিধান নিশ্চিতে জনসচেতনতামূলক মাইকিং করা হবে। করোনা আক্রান্ত রোগী কমে যাওয়ায় খুলনা জেনারেল হাসপাতাল আর করোনা ডেডিকেটেড হাসপাতাল থাকছে না। এখানে আগের মতোই অন্যান্য সাধারণ রোগীর চিকিৎসাসেবা চালু করা হবে।সভায় জানানো হয়, মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি পালন নিশ্চিতে খুলনায় মোবাইলকোর্টের সংখ্যা বৃদ্ধি করা হবে। করোনা চিকিৎসায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের দুইশত শয্যার করোনা ইউনিট ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিট চালু থাকবে।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ, সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী, উপ-কমিশনার (দক্ষিণ) মো. আনোয়ার হোসেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পদক এমডিএ বাবুল রানা, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

জামান / জামান

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা