ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সিলেটের এক যুবকের সাতকানিয়ায় আত্মহত্যা


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ৯-১২-২০২৪ দুপুর ৪:১৩

চট্টগ্রামের সাতকানিয়ায় ঝুলন্ত অবস্থায় আব্দুর রহিম (১৮) নামক যুবকের লাশ উদ্ধার করেছে সাতকানিয়া থানা পুলিশ। রবিবার (৮ ডিসেম্বর) সকাল ১০ টার সময় কাঞ্চনা ৫নং ওয়ার্ড কাদেরী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আব্দুর রহিম (১৮)। সে সিলেট জকিগঞ্জ থানার কলাছড়া ইউনিয়নের বাসিন্দা আলিফ উদ্দীনের ছেলে।রাজমিস্ত্রী কাজে সে কাঞ্চনা কাদেরী বাড়িতে ছিল।

জানা যায়, আব্দুর রহিম (১৮) সাতকানিয়ার কাঞ্চনা কাদেরী বাড়ির দিদুদের বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করতো।সকালে শরীর খারাপ বলে কাজে যায়নি।পরে ফোনে প্রেমিকার সাথে ঝগড়া করে একপর্যায়ে রুমের মধ্যে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়।

স্থানীয় ইউপি সদস্য শহীদুল্লাহ জানান, সকালে ফোনে কার সাথে ঝগড়া করে সবার সামনে মোবাইল ছুড়ে মেরে ভেঙ্গে ফেলে।পরে ঘরের মধ্যে ফ্যানের বাঁকানো হুকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেলে পুলিশকে জানানো হয়।পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দেয়।

সাতকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে।ঘটনার বিস্তারিত জানা যায়নি তবে প্রেমের সমস্যা থেকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় নিহত হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।

T.A.S / T.A.S

বিদেশ থেকে শূন্য হাতে ফেরত আসা মানেই স্বপ্ন শেষ নয়, বরং নতুন স্বপ্নের শুরুঃ মো. মামুন খন্দকার

কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পুকুর পাড়ে সুরক্ষাদেয়ালের দাবি: রাজশাহী বর্ণালী-যাদুঘর সড়ক সংস্কারে ধীরগতি

খালিয়াজুরীতে কাদায় বেহাল সড়ক, নিজ অর্থায়নে সংস্কার করে দিলেন শাকিল

শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নেত্রকোণায় জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিবন্ধী পরিবারের ফসল নষ্ট-হামলার অভিযোগ

শেরপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

‎সাভারে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি, এমপি বাবুর নেতৃত্বে জনতার ঢল

আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট মানুষ গড়ার কারিগর শিক্ষাবিদ এস. কে.দত্ত অনুপ

ঐক্যের বার্তা ও বর্ণাঢ্য র‍্যালিতে লোহাগড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান