শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও র্যাংকন মটর বাইকস লিমিটেড এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত
০৮ ডিসেম্বর ২০২৪ইং তারিখে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর করপোরেট প্রধান কার্যালয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও র্যাংকন মটর বাইকস লিমিটেড-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব এম. আখতার হোসেন এর উপস্থিতিতে ব্যাংকের ভিপি ও কার্ড ডিভিশনের প্রধান জনাব মোঃ রিয়াদ হোসেন এবং র্যাংকন মটর বাইকস লিমিটেড এর চিফ অপারেটিং অফিসার জনাব এ কে এম তৌহিদুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরের পর শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব এম. আখতার হোসেন, র্যাংকন মটর বাইকস লিমিটেড এর চিফ অপারেটিং অফিসার জনাব এ কে এম তৌহিদুর রহমান এর সাথে ডকুমেন্ট হস্তান্তর করেন। র্যাংকন মটর বাইকস লিমিটেড সুজুকি ব্র্যান্ডের মটর বাইকস সরবরাহকারী প্রতিষ্ঠান।
উক্ত চুক্তির ফলে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর কার্ডহোল্ডারগণ র্যাংকন মটর বাইকস লিমিটেড এর সুজুকি ব্র্যান্ডের মটর বাইকস ক্রয়ে ৩ থেকে ২৪ মাসের কিস্তিতে ০% (শূন্য শতাংশ) ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব এস. এম. মঈনুদ্দীন চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক জনাব এম. এম. সাইফুল ইসলাম, কার্ড ডিভিশনের অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট জনাব শফিউল ইসলাম সুমন, র্যাংকন মটর বাইকস লিমিটেড এর ডিভিশনাল হেড অব ফাইন্যান্স জনাব সালেহ আহমেদ, এফসিএমএ, ডিভিশনাল হেড অব মার্কেটিং জনাব ফাহিম হোসেন, হেড অব ফাইন্যান্স অ্যান্ড ট্রেজারী জনাব শাহজালাল সরকার এবং ডিভিশনাল হেড অব এইচআর রেশাদ নবীনসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধŸতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
T.A.S / T.A.S
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন
রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন
প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ