ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

নানা আয়োজনে পাবনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ৯-১২-২০২৪ বিকাল ৫:৪৪

'উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন হয়েছে। শনিবার (০৯ ডিসেম্বর) জেলা প্রশাসক, দুর্নীতি দমন কমিশন পাবনা সমন্বিত জেলা কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সকালে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন দিবসটির সূচনা করা হয়। পরে অনুষ্ঠিত হয় মানববন্ধন ও শীর্ষক আলোচনা সভা।

জেলা দুর্নীতি দমন কমিশন,সমন্বিত জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উপ-পরিচালক মোঃ শহিদুল আলম সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার পুলিশ সুপার মোঃ মোরতাজা আলী খান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা: মনোয়ার উল আজীজ, সাধারণ সম্পাদক এবিএম ফজলুর রহমান, পাবনা প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি আখতারুজ্জামান আখতার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ শাওন হোসেন,  জেলা মহিলা পরিষদের সভাপতি অ্যাডভোকেট কামরুন্নাহার জলি,অতিরিক্ত পুলিশ সুপার শাহ নেওয়াজসহ  জেলার সকল সরকারি কর্মকর্তাবৃন্দ।
সভায় বক্তারা বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। এজন্য দুর্নীতি প্রতিরোধে ঐক্যবদ্ধতার বিকল্প নেই। পরিবার, সমাজ ও জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়নের মাধ্যমে দুর্নীতি রোধ করতে হবে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলের কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন

পেকুয়ায় স্বপ্নসারথি কিশোরীদের স্বাবলম্বী করতে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে হাঁস-মুরগি বিতরণ ও প্রশিক্ষণ

পত্নীতলায় অযোগ্য পণ্য ধংস করলো কাস্টমস

রাতের আঁধারে ধোপাজান নদীর বালি-পাথর লুট, পুলিশের অভিযানে ট্রলি-ট্রাকসহ আটক ২

প্রবাসীদের নিয়ে মানবিক ও স্বেচ্ছাসেবী সংঘটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা

রাণীশংকৈলে খড়ের পালা থেকে পড়ে গিয়ে শিক্ষকের মৃত্যু

শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আটোয়ারীতে সরকারি গাছ কেটে হরিলুট, ইউএনও বলেলেন ৮টি গাছ জব্দ করেছি, প্রশাসনিক ব্যবস্থা চলমান!

হোল্ডিং খোলা-বন্ধ সবই হয় তহশিলদার সাইফুলের মর্জিতে !

তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন

কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি

কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর