ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের বিকল্প নেই- বাউবি উপাচার্য


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৯-১২-২০২৪ বিকাল ৬:১

কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের কোনও বিকল্প নেই। এই প্রশিক্ষণ কর্মশালা বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক কর্মকর্তাদের জন্য হওয়া উচিত। প্রতিটি স্তরের কর্মকর্তাদের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য এই প্রশিক্ষণের কোন বিকল্প নেই।কর্মশালার রিসোর্স পারসন অত্যন্ত দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে অংশগ্রহণকারী কর্মকর্তাদের “আধুনিক অফিস ব্যবস্থাপনা” বিষয়ে যে প্রশিক্ষণ প্রদান করেছেন তা কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীদের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করতে হবে।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘আধুনিক অফিস ব্যবস্থাপনা’ শীর্ষক দুই দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম এসব কথা বলেন। এছাড়াও উপাচার্য কর্মশালা থেকে প্রশিক্ষণলব্ধ জ্ঞান প্রতিষ্ঠানের স্ব স্ব কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগের জন্য কর্মকর্তাদের আহব্বান জানান।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস ও কর্মশালার রিসোর্স পার্সন সাবেক অতিরিক্ত সচিব মোঃ আলাউদ্দিন।

কর্মশালার সমাপনী ও সনদ বিতরনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ জহির রায়হান। এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন আইকিউএসি'র অতিরিক্ত পরিচালক খান মোঃ মনোয়ারুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

T.A.S / T.A.S

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত