বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্নাতক প্রথম বর্ষের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত। প্রথম দিনেই ৬৭০ জন শিক্ষার্থী ভর্তি সম্পন্ন করেছেন বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. হেলাল উদ্দীন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভর্তির সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে সরাসরি উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। ভর্তি ফরম জমা দেওয়ার আগে শিক্ষার্থীদের অনুষদের ডীন, প্রক্টর এবং প্রভোস্টদের স্বাক্ষর নিতে হবে। এডমিশন ফরম, রেজিস্ট্রেশন ফরম, মেডিকেল ফরম এবং পে-স্লিপ তৈরি করে ডাউনলোড করা যাবে, যা প্রিন্ট করে জমা দিতে হবে।
ভর্তি প্রক্রিয়াকে সহজ ও ঝামেলামুক্ত করতে বিশ্ববিদ্যালয়ের বায়োইনফরমেটিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা একটি বিশেষ অ্যাপ ‘অ্যাডমিশন রোডম্যাপ’ তৈরি করেছেন। এই অ্যাপের মাধ্যমে রক্ত পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, অনুষদ অনুসন্ধান, হল বণ্টন, ভর্তি নিশ্চিতকরণ এবং ফি প্রদানের প্রয়োজনীয় দিকনির্দেশনা সহজেই পাওয়া যাবে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো আব্দুল আলীম বলেন, চার দিনব্যাপী ভর্তি কার্যক্রম অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। এ বছর ৬০৩ জন মেয়ে এবং ৫১৩ জন ছেলে শিক্ষার্থী ভর্তি হবে। নবীন শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের সহযোগিতাপূর্ণ আচরণ ভর্তি প্রক্রিয়াটিকে আরও সহজ ও কার্যকর করে তুলেছে। এছাড়া, এ বছর বাকৃবিতে কিছু বিদেশি শিক্ষার্থীও ভর্তি হবে। তাদের ভর্তি কার্যক্রম স্থানীয় শিক্ষার্থীদের প্রক্রিয়া শেষ হওয়ার পর শুরু হবে। বিদেশি শিক্ষার্থীদের জন্য সাক্ষাৎকারসহ কিছু অতিরিক্ত আনুষ্ঠানিকতা রয়েছে। তাদের ভর্তি কার্যক্রম চলতি মাসের শেষের দিকে সম্পন্ন হবে বলে।
T.A.S / T.A.S
গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু
গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমাবের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত
মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
জোবায়ের-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের
কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ