আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবা-নগদ অর্থসহ এক নারী গ্রেফতার, স্বামী পলাতক
চট্টগ্রাম আনোয়ারায় ১৬০ পিচ ইয়াবা, ৪টি দেশীয় অস্ত্র (চাকু) ও নগদ ২ লক্ষ ৩৫ হাজার টাকা নিয়ে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার (৯) ডিসেম্বর রাত সাড়ে ৮টায় উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করেন সেনাবাহিনী।
আটককৃত মোছাঃ রাবেয়া খাতুন (৬০) উপজেলা রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের মোঃ ইউনুসের স্ত্রী। তারা স্বামী-স্ত্রী উভয়ে মিলে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা সহ অনৈতিক কর্মকাণ্ড করে আসছে।
সেনাবাহিনী সুত্রে জানায়, নিজ বসতঘরে ইয়াবা বেচাকেনা করে আসছে স্বামী ও স্ত্রী। এমন অভিযোগ পেয়ে ওই গ্রামে অভিযান চালানো হয়। এসময় তাদের বসতঘর ঘেরাও করা হয়। টের পেয়ে মাদক ব্যবসায়ী মোঃ ইউছুপ পালিয়ে যায় এবং ইয়াবা ব্যবসার সাথে জড়িত তার স্ত্রীকে আটক করা হয়। পরে বাসা তল্লাশি করে ১৬০ পিচ ইয়াবা, ইয়াবা সেবন, ইয়াবা বিক্রয় এর সরঞ্জাম, দেশীয় অস্ত্র ৪টি (চাকু) এবং নগদ ২ লক্ষ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয় করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেন জানান,সেনাবাহিনী কর্তৃক অভিযান চালিয়ে ইয়াবা, দেশীয় অস্ত্র এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
T.A.S / T.A.S
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ