জবি ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেলের পক্ষ থেকে ক্যাম্পাসে নিরাপত্তা কর্মী এবং ক্যাম্পাস এলাকার আবস্থান করা গরিব, অসহায় ও পথ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সোমবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় এর মূল ফটকের সামনে গরিব, অসহায় ও পথ শিশুদের শীত বস্ত্র বিতরণ করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের ভিতরে বেগম খালেদা জিয়ার নাম ফলকের সামনে ক্যাম্পাস নিরাপত্তা কর্মীদের মাঝে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেদী হাসান হিমেল বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় শীতের আগাম প্রস্তুতি হিসেবে আজকের এই শীত বস্ত্র বিতরণ কর্মসূচি। প্রচন্ড শৈত প্রবাহে মানুষের যেন কষ্ট না হয় তার আগাম প্রস্তুতি হিসেবেই আজকের এই কর্মসূচী পালন করলাম। ভবিষ্যতেও এইরকম জনকল্যাণমুখী কাজে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নিয়োজিত থাকবে। "
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের সহ সভাপতি ওহায়উদ্দিন জামান নিক্সন, যুগ্ম সম্পাদক ওহাদুজ্জান তুহিন, শাহারিয়ার হোসেন, রফিকুল ইসলাম, স্কুল বিষয়ক সম্পাদক তৌহীদ চৌধুরী, আপ্পায়ন বিষয়ক সম্পাদক মুজাম্মেল মামুন ডেনি, সহ সাংগঠনিক মোবাইদুর রহমান, মাহিদ হাসান, সদস্য মোঃ সাদমান আমিন সাম্য সহ উপস্থিত ছিলেন ছাত্রদল কর্মীসহ প্রায় শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
T.A.S / T.A.S
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের