ফেনীতে গণহত্যার সহযোগি সাবেক ডিসি শাহীনার বিচার দাবী
ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গণহত্যায় সহযোগি বলে অভিযোগ করে সাবেক ফেনীর জেলা প্রশাসক মুসাম্মৎ শাহীনা আক্তারের বিচার দাবী করেন, শহীদ ইশতিয়াক হোসেন শ্রাবন ও ইকরাম হোসেন কাউসারের বাবা। ফেনী জেলা প্রশাসনের আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি আরো বলেন, স্বরণ কালের ২৪ এর ভয়াবহ বন্যায় নীরব দর্শক ছিলেন ডিসি শাহীনা। ফেনীতে গণহত্যার নির্দেশ দাতা শাহীনা আক্তারকে এখনো সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখায় ক্ষোভ প্রকাশ করেন শহীদদের পরিবার। এসময় সাবেক এ ডিসিকে দুর্নীতিগ্রস্ত উল্লেখ করে তাকে দ্রুত চাকরী থেকে বাধ্যতামূলক অবসর দিয়ে বিচার দাবি করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা বক্তব্যে বলেন, গত ৪ আগস্ট মহিপালে শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণে ১৩ জন শহীদ হয়েছেন। সে সময় দুই জন ম্যাজিস্ট্রেটের উপস্থিত থাকলেও ডিসি শাহিনা আক্তারের নির্দেশনা না পাওয়ায় তারা ও পুলিশ বাহিনী কোনো ধরনের সহায়তা করেনি। এখন পর্যন্ত কোনো খুনিকে বিচারের আওতায় আনা হয়নি,এখন পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে কোন শহীদ পরিবারকে দেখা বা সাহায্য পর্যন্ত করেননি। এমনকি আহতদের পরিবারকেও কোনো সহযোগিতা করেননি। শিক্ষার্থীরা আরো বলেন, ৪ আগস্ট ছাত্র জনতা শান্তিপূর্ণ আন্দোলন করেছিল, কিন্তু পুলিশ মিছিল করতে দেয়নি। আন্দোলনে অযৌক্তিকভাবে বার বার হামলা করেছে।
এতে অনেকেই আহত হয়েছেন। আবার কারো কারো অঙ্গহানির মতো ঘটনা ঘটেছে। আহতরা এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সাড়ে তিন মাস পার হয়ে যাওয়ার পরও এখন পর্যন্ত এসব ঘটনার কোনো বিচার হয়নি।
T.A.S / T.A.S
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান