বেবিচক এবং ল্যাবএইড গ্রুপ এর সাথে Corporate Medical Services বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
আজ ০৯ ডিসেম্বর ২০২৪ তারিখ সোমবার, ল্যাবএইড গ্রুপ এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি বেবিচক এর সদর দপ্তরে অনুষ্ঠিত হয়।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া, ওএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি (Air Vice Marshal Md Monjur Kabir Bhuiyan, OSP, BUP, ndc, nswc, afwc, psc)।
উক্ত অনুষ্ঠানে বেবিচক এর পক্ষে সদস্য (প্রশাসন), (যুগ্মসচিব) আবু সালেহ মোঃ মহিউদ্দিন খাঁ, এনডিসি (Abu Saleh Md. Mohiuddin Khan, ndc) ও পরিচালক (প্রশাসন), (উপ সচিব) আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী (Abu Saleh Md. Musa Zangi) এবং ল্যাবএইড গ্রুপ এর পক্ষে ডেপুটি ম্যানেজার মো: জাহিদুর রহমান (Md. Jahidur Rahman) ও কোর্ডিনেটর (বিজনেস ডেভেলপমেন্ট) মো: আলমগীর হোসেন (Md. Alamgir Hossain) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায় বেবিচক এর কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবারবর্গ (যেমন বাবা-মা, সন্তান) সকল প্যাথলজিকাল এবং বায়োকেমিস্ট্রি টেস্টে ৩০% ছাড় এবং এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই, ইসিজি, আল্ট্রা-সোনোগ্রাম, ইকো এবং ইটিটি-তে ১৫% ছাড় পাবেন। এছাড়া ডিসকাউন্ট মূল্যে আউটডোর এবং ইনডোর সেবা, হাসপাতালে ভর্তি ও চিকিৎসা পরিষেবা ছাড়াও, ডাক্তার এপয়েন্টমেন্ট, অ্যাম্বুলেন্স সেবা এবং হোম স্যাম্পল কালেকশন সেবাসহ অন্যান্য সেবা গ্রহণ করতে পারবেন।
উক্ত সমঝোতা স্মারক অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেবিচক এবং ল্যাবএইড গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। চুক্তি স্বাক্ষরের পাশাপাশি উভয় প্রতিষ্ঠানের মধ্যে সেবাসমূহ আরও উন্নত করার ক্ষেত্রসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বেবিচক চেয়ারম্যান এই মহৎ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ দেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে এই সেবার পরিধি আরও বৃদ্ধি পাবে।
T.A.S / T.A.S
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন
রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন
প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ