জমকালো আয়োজনে 'সেভি অ্যাওয়ার্ড ২০২৪' অনুষ্ঠিত
জমকালো আয়োজনের মধ্য দিয়ে মালয়েশিয়ার বিখ্যাত স্কিন কেয়ার ও কসমেটিকস ব্র্যান্ড 'সেভি বাংলাদেশ লঞ্চিং ইভেন্ট' ও 'সেভি অ্যাওয়ার্ড ২০২৪' অনুষ্ঠিত হয়েছে। আজ (১০ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বসেছিল এ অনুষ্ঠানের প্রথম আসর। এই অনুষ্ঠানের আয়োজন করেছে আইসি ফিল্মম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভি বাংলাদেশের চেয়ারম্যান ফয়সাল আহমেদ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনজুর আলম, সেভি মালয়েশিয়ার পরিচালক লি টিক চুং, হোন আহ লেং ও লি শক্স পাউ, সেভি মালয়েশিয়ার ম্যানেজার লাই ইউ এবং সেভি বাংলাদেশের প্রধান উপদেষ্টা শিশির সরদার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন সেভি বাংলাদেশের চেয়ারম্যান ফয়সাল আহমেদ। তিনি বলেন, মেয়েদের প্রয়োজনীয় সব ধরনের স্কিন কেয়ার ও প্রসাধন সামগ্রী বাজারজাত করবে সেভি বাংলাদেশ। আমাদের প্রতিটা পণ্যেই ১০০ ভাগ হালাল ও ন্যাচারাল। এছাড়াও আমাদের সকল পণ্য মালয়েশিয়ায় তৈরি হয়। এরই মধ্যে সেভি বাংলাদেশসহ বিশ্বের ৯টি দেশে পণ্য সরবরাহ করছে। মালয়েশিয়াসহ বিশ্বের অনেক দেশেই সেভির সুনাম রয়েছে। এমন বিখ্যাত একটি ব্র্যান্ড আমাদের দেশে যাত্রা শুরু করায় বিউটি সেক্টরে আমরা আরো একধাপ এগিয়ে গেলাম। এছাড়াও বাংলাদেশে আমাদের নিজস্ব ফ্যাক্টরি করার পরিকল্পনা রয়েছে।'
এই অনুষ্ঠানে সেভি বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে চিত্রনায়িকা রাজ রিপা ও ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহিকে পরিচয় করিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৪৪টি বিভাগে বিশিষ্ট ব্যক্তিবর্গকে সম্মাননা প্রদান করা হয়। গুণীজন সম্মাননার পাশাপাশি আয়োজন করা হয় জমকালো ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। এবার র্যাম্প শোতে শো-স্টপার হিসেবে নজর কেড়েছেন চিত্রনায়িকা
এমএসএম / এমএসএম
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন
রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন
প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ