ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চ্যানেল আই সেরা কণ্ঠ ২০২৩ সমাপনী আসর না হওয়ায় হতাশায় উত্তীর্ণরা


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ১১-১২-২০২৪ দুপুর ৩:৯

চ্যানেল আই সেরা কণ্ঠ ২০২৩ সমাপনী আসর না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন উত্তীর্ণরা। দেশের অন্যতম রিয়েলিটি শো ‘চ্যানেল আই সেরা কণ্ঠ-২০২৩’–এর চূড়ান্ত পর্বে উঠেছেন ১৩ প্রতিযোগী। এর মধ্য থেকে বাছাই করা হবে সেরা তিনজনকে। পরবর্তী সময় এই প্রতিযোগীদের নিয়ে শুরু হওয়ার কথা চূড়ান্ত আসর। তবে এখনো পর্যন্ত চুড়ান্ত আসর না হওয়ায় অবিভাবক ও প্রতিযোগিতায় উত্তীর্ণরা হতাশার কথা জানিয়েছেন।

এবারের আসরে দেশ-বিদেশের ৩৫ হাজার প্রতিযোগী অংশ নেন। এবারের আসরে বিশেষ বিচারক হিসেবে রয়েছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। এ ছাড়া প্রধান দুই বিচারকের মধ্যে রয়েছেন রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও সংগীতশিল্পী সামিনা চৌধুরী। দর্শকদের ভোটে ও বিচারকদের রায়ে চূড়ান্ত পর্বে যাচ্ছেন শিতাব, টুশি, আলাউদ্দিন, মাইশা, রনি, আরাফাত, মহারাজা, সামির, রিফাত, শুভ, জারিন, অর্চি ও পিজু।

এবার চ্যানেল আই সেরা কণ্ঠ–২০২৩–এর চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন শিতাব তাহমিদ। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ছাত্র। গানকে ধ্যানজ্ঞান করেই তিনি পথ চলতে চান। শিতাব বলেন, সমাপনী আসর না হওয়ায় নিজের মধ্যে হতাশায় কাজ করছে।

আরেক প্রতিযোগী এম আলাউদ্দিন। তিনি শৈশব থেকেই সংগীতের প্রতি আসক্ত ছিলেন। তিনি গান করার অনুপ্রেরণা পেয়েছেন রুনা লায়লার গাওয়া বাংলা গান, মঞ্চের গান, হিন্দি ও উর্দু গান শুনে। তিনি এক সাক্ষাৎকারে বলেন, ‘শৈশবে প্রথম অডিও ক্যাসেটে রুনা লায়লার গান শোনেন। তখন থেকেই আমি গানের চর্চা করতাম। তখনই গানের প্রতি ভালোবাসা তৈরি হয়। আমি বাছাইপর্বে সবার ভালোবাসায় এত দূর আসতে পেরেছি। সবার কাছে দোয়া চাই যেন আমি ভালো কিছু করতে পারি। তবে আশা করছি খুুব দ্রুত সমাপনী আসর অনুষ্ঠিত হব, সেই অপেক্ষায় আছি।

T.A.S / T.A.S

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ