মধুখালীতে বিভিন্ন ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করা হয়েছে
বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় ফরিদপুরের মধুখালীতে উপজেলা হলরুমে প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, ঝরেপড়ারোধ ও নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণে অংশীজনদের সাথে উপজেলায় কর্মরত প্রাথমিক শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সহকারি শিক্ষা অফিসার অধির কুমারের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভ্মি) মো.এরফানুর রহমান।
বক্তব্য রাখেন ইনেস্ট্রাক্টর উপজেলা রিসোর্ট সেন্টার কাজি রবিউল ইসলাম,সহকারি শিক্ষা অফিসার মহিউদ্দিন মিয়া এবং কানিজ ফাতেমা, প্রধান শিক্ষক মো. মৃধা রোকুনুজ্জামান, অলকা রানী, সাখায়ত হোসেন, রাবেয়া সুলতানা, সহকারি শিক্ষক রিফাত জাহান প্রমুখ। অনুষ্ঠানে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত করা হয়েছে উদ্দীপন বিদ্যানিকেতন সপ্রাবিকে, শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন একাধিকবার বিভাগীয় শ্রেষ্ঠ অফিসার মোঃ সিরাজুল ইসলাম, শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হয়েছেন আনন্দ কুমার পল,শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মোঃ সাখাওয়াত হোসেন ভুষনা লক্ষণদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন শারমিন আক্তার উদ্দীপন বিদ্যানিকেতন, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন, মোহাম্মদ সাইফুজ্জামান শিমুল বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়ছেন রাবেয়া সুলতানা শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এছাড়া শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন, আল্পনা বিশ্বাস বৈকন্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বিজয়ীদের হাতে পদক তুলে দেন প্রধান অতিথি নির্বাহী কর্মকর্তা মো. আবু রাসেল ও শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম।
T.A.S / T.A.S
৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা
অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা