ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

গাজীপুরে নয়া পুলিশ সুপার হলেন ড. চৌধুরী মোঃ যাবের সাদেক


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১২-১২-২০২৪ দুপুর ১২:৫৩

গাজীপুর জেলা পুলিশের নয়া পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ অধিদপ্তরের এআইজি (রিক্রুটমেন্ট এন্ড ক্যারিয়া প্ল্যানিং)-১ হিসেবে কর্মরত ড. চৌধুরী মো. যাবের সাদেক। বুধবার (১১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। তিনি গাজীপুরের বর্তমান পুলিশ সুপার (এসপি) মোঃ আবুল কালাম আযাদের স্থলাভিষিক্ত হবেন।

বর্তমান পুলিশ সুপার (এসপি) মোঃ আবুল কালাম আযাদ গত ২৪ সেপ্টেম্বর অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়ার পর গত ১৭ অক্টোবর অতিরিক্ত ডিআইজি হিসেবে মোঃ আবুল কালাম আযাদকে ময়মনসিংহ রেঞ্জে পদায়ন করা হয়েছে।

গাজীপুরের নয়া পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বিসিএস ২৪তম ব্যাচের কর্মকর্তা। তিনি ২০২২ সালের ২১ সেপ্টেম্বর পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি লাভ করেন। পরে তিনি এসপি হিসেবে পুলিশ টেলিকম বিভাগে এবং পুলিশ সদর দপ্তরে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ চলতি বছরের ৩০ সেপ্টেম্বর থেকে তিনি পুলিশ সদর দপ্তরে সহকারী মহাপরিদর্শক (এআইজি-পিআইএমএস) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

ড. চৌধুরী মোঃ যাবের সাদেক হবিগঞ্জ শহরের বড় বহুলা গ্রামের বাসিন্দা। হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ১৯৯৫ ব্যাচের কৃতি ছাত্র হিসাবে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ইউনিভার্সিটি অব হংকং থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

T.A.S / T.A.S

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত