উল্লাপাড়ায় সাড়ে ২৮ লাখ টাকাসহ ২ এজেন্ট ব্যাংক কর্মচারীকে অপহরণ
উল্লাপাড়ার ডার্চ বাংলা এজেন্ট ব্যাংকের সাড়ে ২৮ লাখ টাকাসহ ২ কর্মচারীকে অপহরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উল্লাপাড়া পৌর শহরের সহকারি আকবর আলী কলেজের পাশের রাস্তা দিয়ে বিশ্বরোডে ওঠার সময় মোহাম্মদ আলী মোড় থেকে মাইক্রোবাস পথ রোধ করে এই দুজনকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা।
এরা হলেন, উল্লাপাড়া উপজেলার ঝিকিড়া গ্রামের মামুন হোসেন (২৩) এবং মাটিকোড়া গ্রামের মেরাজ হোসেন (৩৫)। দুইজনই এজেন্ট ব্যাংকিং এর কর্মচারী।
ডার্চ বাংলা ব্যাংকের এজেন্টে মীর বাবু জানান, ঘটনার সময় একটি ব্যাগে করে সাড়ে ২৮ লাখ টাকা নিয়ে মোটর সাইকেলে তার কর্মচারী মেরাজ ও মামুন উল্লাপাড়া আউটলেট থেকে লাহিড়ী মোহনপুর আউটলেটে টাকা দিতে যাচ্ছিলেন। সরকারি আকবর আলী কলেজের পাশের রাস্তায় অপহরণকারীরা একটি মাইক্রোবাস নিয়ে তাদের গতিরোধ করে। ৫/৬ জন র্্যাবের পোষাক পরিহিত অপহরণকারী মাইক্রো থেকে নেমে উল্লিখিত দুই কর্মচারীর মুখ চেপে ধরে জোর পূর্বক তাদের মাইক্রোতে তুলে হাটিকুমরুল হাইওয়ে রাস্তা দিয়ে চলে যায়। মোটর সাইকেলটি রাস্তার পাশেই পড়ে থাকে। তিনি বিষয়টি সঙ্গে সঙ্গে উল্লাপাড়া থানা পুলিশকে অবহিত করেন।
উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ নিয়ামুল হক জানান, বিষয়টি জানতে পেরে বিভিন্ন সংস্থাকে অবহিত করেন। পরে তার পুলিশ বাহিনী নিয়ে তদন্ত শুরু করেন। আনুমানিক রাত ১০ টার দিকে অপহৃত দুই কর্মচারীকে তাড়াশ উপজেলার চলনবিল এলাকার ৯ ও ১০ নম্বর ব্রীজের মধ্যর্বতী স্থান থেকে হাত-পা বাধাঁ অবস্থায় তাদের উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুল হাসান জানান, বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোন মামলা হয়নি। তবে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
T.A.S / T.A.S
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন