গোপালগঞ্জে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
গোপালগঞ্জে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে।আজ শনিবার (১৪ ডিসেম্বর)গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরের জয়বাংলা পুকুর পাড়ে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানানো হয়।
সকাল ৯ টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান ও পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান শহীদের স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানান। এসময় শহীদের প্রতি সশস্ত্র সালাম জানানো হয়।
পরে মুক্তিযোদ্ধা, বিএনপি, উপজেলা প্রশাসন, জেলা উদীচী সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুক্তিযোদ্ধারা ৭১-এর ১৪ ডিসেম্বর গণহত্যার নানান স্মৃতি চারণ করে এ দিনের তাৎপর্য তুলে ধরেন।
এ ছাড়া ‘৭১ এর বধ্যভূমি শহিদ স্মৃতিস্তম্বে সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন করা হবে।এর আগে সুবিধাজনক সময়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষ্যে সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত/প্রার্থনা করা হবে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন