নাটোরের লালপুরে মুদির দোকানিকে কুপিয়ে হত্যা
নাটোরের লালপুর উপজেলার এবি ইউনিয়নের বামনগ্রামে মধ্যরাতে বাড়ির সামনে মুদি দোকানি সাইফুল ইসলাম(৫৫)কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার(১৩ ডিসেম্বর)রাত ১১টার এবি ইউনিয়নের বামনগ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল একই এলাকার এবাদ মুন্সির ছেলে বলে জানা গেছে।
নিহতের স্ত্রী হুসনেয়ারা বেগম ছবি সংবাদ কর্মীদের জানান, সাইফুল পেশায় মুদি দোকানি ৷শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ির ফেরার পথে নিজ বাড়ির গেটের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।এই ঘটনা তদন্ত করে হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিহতের পরিবারের। লালপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)নুরুজ্জামান সংবাদ কর্মীদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। হত্যাকাণ্ডের সঠিক কারণ উদঘাটন এবং হত্যাকারীদের শনাক্ত করতে তদন্ত চলছে।
এমএসএম / এমএসএম
জুলাই গণঅভ্যুত্থান দিবস ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে জামায়াতের গণসমাবেশ
রেলের ৮৮৪ কোটির রক্ষণাবেক্ষণ প্রকল্পে অর্থ লোপাটের ছক!
ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা,সাজেক সড়কে যোগাযোগ বন্ধ
বাউফলে জিপিএ-৫ প্রাপ্ত ১৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল উপজেলা ছাত্রদল
বড়লেখায় জিম্মায় নেওয়া ভারতীয় ১৪ মহিষের ৯টিই গায়েব: যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার ৫টি
বাগেরহাটে ২ বছরের শিশু সন্তান কে সড়কপাশে ফেলে গেলেন মা
তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে
মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড
কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ
মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন
হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই