ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সাতকানিয়ায়-ছাত্র জনতার আন্দোলনে গুলি ছোঁড়ার অভিযোগে যুবলীগ কর্মী ফারুক গ্রেফতার


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১৪-১২-২০২৪ দুপুর ৩:৪৩

সাতকানিয়া থানার একাধিক মামলার এবং ছাত্র জনতার আন্দোলনের উপর হামলার সাথে জড়িত থাকায়,উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের সামিয়ার পাড়া এলাকার মোঃ সোলায়মানে পুত্র মোঃ ফারুক (২৭) কে সাতকানিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার ভোর রাতে সাতকানিয়া থানাধীন জনার কেঁওচিয়া সাকিনের সামিয়ার পাড়া এলাকা হইতে বিশেষ টিম অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করতে সক্ষম হন সাতকানিয়া থানার পুলিশ।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোহাম্মদ মোস্তাফা কামাল খান বলেন, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, শুক্রবার ভোররাতে তাকে গোপন খবরের ভিত্তিতে বিশেষ অভিযানে গ্রেপ্তার করি। পরবর্তীতে উক্ত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এদিকে স্থানীয়সূত্রে জানা যায়, ফারুক সাতকানিয়া উপজেলা যুবলীগের রাজনীতি করলেও পরে উত্তর সাতকানিয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন।ফারুকের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে বিভিন্ন সময় খোঁদ স্থানীয় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরাও অনেক সময় মুখ খোলেছিলেন আগে

এছাড়াও ফারুকের বিরুদ্ধে মাদকসহ চুরি ছিনতাই একাধিক মামলার গ্রেফতারী পরোয়ানা ছিলো থানা পুলিশের হাতে।সম্প্রতি ছাত্র জনতার অভ্যুত্থানে ৪আগষ্ট সাতকানিয়া কেরানীহাটে ছাত্র জনতার আন্দোলনে সরাসরি হামলা করার অভিযোগ ওঠে ফারুকের বিরুদ্ধে।

ঘটনায় তার বিরুদ্ধে সাতকানিয়া থানায় মামলাও রুজু করা হয়।

এমএসএম / এমএসএম

বিদেশ থেকে শূন্য হাতে ফেরত আসা মানেই স্বপ্ন শেষ নয়, বরং নতুন স্বপ্নের শুরুঃ মো. মামুন খন্দকার

কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পুকুর পাড়ে সুরক্ষাদেয়ালের দাবি: রাজশাহী বর্ণালী-যাদুঘর সড়ক সংস্কারে ধীরগতি

খালিয়াজুরীতে কাদায় বেহাল সড়ক, নিজ অর্থায়নে সংস্কার করে দিলেন শাকিল

শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নেত্রকোণায় জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিবন্ধী পরিবারের ফসল নষ্ট-হামলার অভিযোগ

শেরপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

‎সাভারে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি, এমপি বাবুর নেতৃত্বে জনতার ঢল

আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট মানুষ গড়ার কারিগর শিক্ষাবিদ এস. কে.দত্ত অনুপ

ঐক্যের বার্তা ও বর্ণাঢ্য র‍্যালিতে লোহাগড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান