হাইমচরে শহিদ বুদ্ধিজীবী দিবসে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা
চাঁদপুরের হাইমচর উপজেলায় ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা সদর আলগী বাজার দূর্গাপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ শহিদ মিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষার নেতৃত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ও বীর মুক্তিযুদ্ধাগন শহিদ বুদ্ধিজীবী দের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।
বেলা ১১ ঘটিকার উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষার সভাপতিত্বে ও উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক আব্দুর রহমান এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার, থানা অফিসার ইনচার্জ মহিউদ্দিন সুমন, উপজেলা কৃষি অফিসার শাকিল খন্দকার, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ সাবেক ডেপুটি কমান্ডার হাফিজ আহমেদ, সাবেক কমান্ডার বারেক বকাউল, হাইমচর প্রেসক্লাব আহবায়ক মোঃ ফারুকুল ইসলাম প্রমুখ।
এসময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অঃদাঃ) ডাঃ জনি ঘোষ, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান, হাইমচর সাব-জোনাল অফিস এজিএম মোঃ হাফিজুর রহমান, সিভিল ডিফেন্স স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. রতন শেখ, হাইমচর প্রেসক্লাব সদস্য সচিব সাহেদ হোসেন দিপু পাটওয়ারী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ও বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা মুজিবুর রহমান।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান