ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

লোহগাড়ায় শহিদ ওয়াসিম-ইশমাম গোল্ড মেডেল বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত


লোহাগাড়া প্রতিনিধি photo লোহাগাড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১২-২০২৪ দুপুর ৪:১৪

চট্টগ্রামের লোহাগাড়ায় অনুষ্ঠিত হয়েছে শহিদ ওয়াসিম-ইশমাম গোল্ড মেডেল বৃত্তি পরিক্ষা। শনিবার সকাল ১১ টায় শহীদ ওয়াসিম-ইশমাম ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার মোস্তফা বেগম গার্লস স্কুল এন্ড কলেজ এ পরীক্ষা অনুষ্ঠিত হয়৷

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ পরীক্ষায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সাথে উপজেলার ৫৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ২০৯৭ জন শিক্ষার্থী অংশ নেন। পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন কেন্দ্রে আগত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

সকালে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন শহিদ ওয়াসিম-ইশমাম ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন, ফাউন্ডেশনের আহ্বায়ক শাহেদুল আনোয়ার চৌধুরী, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, কেন্দ্র সচিব মুহাম্মদ হাসান, শহিদ ওয়াসিমের বাবা শফিউল আলম,চাচা রশিদ আহমেদ, মাহমুদুল করিম,ভগ্নিপতি গিয়াস উদ্দিন শিকদার, পেকুয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবু সিদ্দিক এবং ইশমামের মা শাহেদা বেগম।

পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন শেষে নাজমুল মোস্তফা আমিন উপস্থিত সাংবাদিকদের বলেন, জুলাই আন্দোলনে চট্টগ্রামে ১ম শহীদ ওয়াসিম ও লোহাগাড়ার ইশমামের স্মৃতি রক্ষায় ফাউন্ডেশনের উদ্যোগে আজকে প্রথম বারের মতো এই পরীক্ষা অনুষ্ঠিত হলো। আগামীতে জনকল্যাণমূলক বিভিন্ন কাজে এই ফাউন্ডেশন অগ্রণী ভূমিকা রাখবে। পরে ফাউন্ডেশনের পক্ষ থেকে ওয়াসিম ও ইশমামের পরিবারকে অভ্যর্থনা জানানো হয়।

এমএসএম / এমএসএম

​রানীনগরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

মনোহরদীর ইউএনওর স্বচ্ছ বাস্তবায়ন, খাল পুনঃখনন প্রকল্পে ৪৭ লাখ টাকা সাশ্রয়

কর্মস্থলে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু

নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত

বিএনপি'র দুর্দিনে'র ঢাল সাইফুল ইসলাম ফিরোজ

আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান

শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮