রাণীশংকৈলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভন্ন সরকারি-কর্মকর্তা, রাজনৈতিক-নেতা, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সিনিয়র সহ-সভাপতি নূর নবী, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন আলিফ, ওসি আরশেদুল হক, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সম্পাদক মহসিন আলী, জামায়াত নেতা মিজানুর রহমান মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ও বিদেশী চন্দ্র রায়, রাজনৈতিক নেতা চাষি এনামুল হক, পল্লী বিদ্যুতের সহকারী জোনাল অফিসার নেজামুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক ফেরদৌস আলম মানিক ও কমিশনার ইয়াকুব আলী প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন- স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, প্রাথমিক শিক্ষা অফিসার রাহিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি, ফারয়ার সার্ভিস কর্মকর্তা নাছিম ইকবাল, কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লায়লা হাসিনা বানুসহ আরো অনেকেই।
সভায় শহীদ বুদ্ধিজীবীদের অবদান ও তাঁদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। বক্তারা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে ১৪ ডিসেম্বরে পাকিস্তানী হানাদার বাহিনীর হাতে বিভিন্ন পেশার বাঙালি বুদ্ধিজীবীদের নিহত হবার কথা তুলে ধরেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি