ঢাকা সোমবার, ২ মার্চ, ২০২৬

হলুদ রঙ্গে ঢাকা পড়েছে

রৌমারীর উপজেলা সরিষার মাঠ বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন এ অঞ্চলের কৃষকরা


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১২-২০২৪ দুপুর ১:৪২

এবছরে  সরিষার ফুলের রঙ্গিলভূমিতে পরিনত হয়েছে সরিষার মাঠ, চলতি মৌসুমে সরিষার ব্যাপক চাষ করেছে 
কুড়িগ্রামের রৌমারী উপজেলার কৃষকরা। অল্প খরচে বেশী লাভ হওয়ায় সরিষা চাষে আগ্রহ হয়েছেবেশী চাষিরা। এ বছর আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছর সরিষার বাম্পার ফলন পাবেন কৃষকরা । এই অঞ্চলটি নিচু হওয়ার কারনে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথেই কৃষকরা বাড়তি ফসল হিসেবে সরিষা চাষ করে থাকেন। এবং উচু জমি গুলোতে আমনের চাষ করে থাকে। ধান কাটার পর আবার সরিষা চাষ করেন। সরিষা ফসল তুলেই বোরো মৌসুমে ধান রোপণ করবেন কৃষকরা। তবে কৃষকদের অভিযোগ রয়েছে যেমন কৃষকরা বলছেন আমরা ভালো ফসল উৎপাদন করেও শান্তি পাচ্ছিনা কারন উৎপাদিত ফসল বিক্রয় করতে রাস্তার অভাবে চরম ভোগান্তী পোহাতে হচ্ছে আমাদের। আমরা সরকারের কাছে জোর দাবী জানাই সীমান্তঘেষা যাদুর চর ইউনিয়নের প্রতি সুনজর দিয়ে যোগাযোগের ব্যবস্থা করতে হবে।

উপজেলার আলগারচর গ্রামের কৃষক আলহাজ¦ হাছেন আলী বলেন আমাদের জমি গুলো নিচু হওয়ায় আমরা আমন ধানের চাষ করতে পারিনা। তাই বন্যার পানি নেমে যাওয়ার সাথে,সাথেই প্রতিবছরের ন্যায় এবারও সরিষার চাষ করা হয়েছে। তিনি আরও  বলেন এই সীমান্ত ঘেষা অঞ্চলটিতে মাত্র দুটি ফসলই চাষ করা সম্ভব হয়। তবে সরিষা উৎপাদনে আগাছা পরিষ্কার করতে হয়না, অল্প খরচে লাভ অনেক বেশি তাই আমি প্রতি বছরই ১২ থেকে ১৫ বিঘা জমিতে সরিষার চাষ করে থাকি।
বন্দরেড় ইউনিয়রে কৃষক ও সাংবাদিক শাহাদত হোসেন বলেন, আমি ৪৫শতক জমিতে  আমন ধান আবাদ করেছিলাম আগাম  ধান কেটে ১বিঘা জমিতে সরিষা আবাদ করেছি আবহাওয়া অনুকুলে থাকলে আমি লাভবান হব।

সরিষা চাষি কৃষক গোলাম মোস্তফার দাবী সরিষা ভালো হলেই কি তেলের দাম না কমালে লাভ হবেনা। উপজেলার যাদুর চর ইউনিয়নের কৃষক সাখাওয়াত হোসেন ছক্কু বলেন সরিষা চাষে খরচ অনেক কম লাগে লাভ বেশি হওয়ায় সরিষা চাষ করা হয়। সরিষা বিক্রি করে ওই টাকায় সংসারের চাহিদা মিটিয়ে বোরো ধানের চাষ করতে পারি।
তিনি আরও বলেন, প্রতি বিঘা জমিতে সরিষা চাষে খরচ হয় ৫ থেকে ৬ হাজার টাকা, ভালো সরিষা হলে ১২ থেকে ১৩ মণ পর্যন্ত সরিষা হয়ে থাকে। 
রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী বলেন, কৃষকরা এই ফসলটাকে বাড়তি আয়ের উৎস হিসেবে চাষাবাদ করে থাকে। এবার আমাদের রৌমারী উপজেলায় সরিষা চাষের লক্ষ্য মাত্রা ছিল ৪ হাজার হেক্টর,কিন্তু লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এবার সরিষার চাষ হয়েছে প্রায় ৫ হাজার হেক্টর জমিতে। এখন পর্যন্ত আবওহায়া অনুকুলে আছে শেষ পর্যন্ত এরকম থাকলে কৃষকরা সরিষার বাম্পার ফলন পাবে।

এমএসএম / এমএসএম

নবনিযুক্ত গাসিক প্রশাসক  শওকত হোসেনকে সাংস্কৃতিক জোটের ফুলেল শুভেচ্ছা 

বারহাট্টায় নব-নির্বাচিত সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল হকের মত বিনিময়

মনপুরায় আগুনে ক্ষতিগ্রস্ত দুই ভাইয়ের পাশে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. জিয়াউর রহমান

গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল মামুন

নেত্রকোনায় জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল

আগামীকাল থেকে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮ তম আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব শুরু

অনলাইন জুয়ার কালো জালে নবীগঞ্জ: শূন্য থেকে কোটিপতি ‘ক্যাসিনো মামুন’ ও ‘আকাশ’-এর উত্থানে বিপর্যস্ত যুবসমাজ

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে বৈষম্যহীন ও আন্তরিকভাবে কাজ করতে হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

গাঁজাসেবনের দায়ে অভয়নগরে চারজনের জেল-জরিমানা

নওগাঁয় পলিনেট হাউজে সবজির চারা উৎপাদন করে লাভবান লিটন

রৌমারীতে ৪৫ টি হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে পেঁয়াজের বীজ চাষে স্বপ্ন দেখছেন কৃষকরা

দূনীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সকল পর্যায়ের কর্মকর্তাদের এগিয়ে আসতে হবে,সংস্কৃতি মন্ত্রী