ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

অনলাইন প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, খালাস-২


লেমন সরকার, রাণীশংকৈল photo লেমন সরকার, রাণীশংকৈল
প্রকাশিত: ১-৭-২০২৫ বিকাল ৫:৪৬

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিকাশ, নগদ ইত্যাদি অনলাইন প্রতারক চক্রের ৫ সদস্যকে পূর্বের দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সন্দেহভাজন অপর ২জনকে ছেড়ে দেয়া হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) রাত ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত রাণীশংকৈল ও হরিপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক ঘটনার সত্যতা সকালের সময়কে নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে অ্যাপসের মাধ্যমে মুঠোফোনে বিধবা ও উপবৃত্তির নম্বর ক্লোন করেন। বিভিন্ন সমস্যার কথা বলে তারা বিকাশ এজেন্টকে প্রভাবিত করেন ও বিভিন্ন প্রলোভন দেখান। পরে কৌশলে মুঠোফোনে পাঠানো ওটিপি সংগ্রহ করে বিকাশ আইডি নিয়ন্ত্রণে নিয়ে অর্থ আত্মসাৎ করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— রাণীশংকৈল পৌর শহরের মহলবাড়ি এলাকার আব্দুল মজিদের ছেলে সৌমিক রাহিদ মুরসালিন (১৭), ভান্ডারা মহল্লার আব্দুর রহিমের ছেলে নিশাদুজ্জমান নিশাদ (২৫), বানিয়াপাড়া মহল্লার বাধন মদকের ছেলে শ্যাম কুমার মোদক (২৫),  ১নং ওয়ার্ডের নুরুজ্জামানের ছেলে ফরিদ হোসেন (৩৫) ও পাশ্ববর্তী হরিপুর উপজেলার পশ্চিম বনগাঁও গ্রামের বজলুর রহমানের ছেলে মোসাদ্দেক হোসেন বাধন (১৭)। অপরাধে জড়িত না থাকায় পৌর এলকার আকাশ ও তারেককে ছেড়ে দেয়া হয়।

এ ব্যাপারে রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক সকালের সময়কে জানান, সাইবার ক্রাইম মামলায় ৫ জনকে গ্রেপ্তার করে ডিএমপি ঢাকা মহানগর থানায় নেওয়া হয়েছে। এবং অপর দু'জন জড়িত না থাকায় ছেড়ে দেওয়া হয়েছে।

ডিবি পুলিশের এসআই রাশেদুল ইসলাম বলেন, এই অনলাইন প্রতারক চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে লোকজনের সঙ্গে টাকা হাতিয়ে প্রতারণা করে আসছিল। তাদের বিরুদ্ধে এনিয়ে ইতিপূর্বে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার