পাবনা সরকারী এডওয়ার্ড কলেজে শহীদ জাহিদ নিলয় ভলিবল টুর্ণামেন্ট ও আন্ত:কক্ষ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
আগষ্ট অভ্যুথানে শহীদ ছাত্র জাহিদ ও নিলয় এর স্মৃতিতে পাবনা সরকারী এডওয়ার্ড কলেজে শহীদ জাহিদ নিলয় ভলিবল টূর্নামেন্ট ও আ—:কক্ষ ক্রীড়া প্রতিযোগিতা সম্পূর্ণ হয়েছে। রোববার দুপুরে কলেজ মাঠে প্রতিযোগিতার ২৬টি ইভেন্টের সমাপনী শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সরকারী এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল আউয়াল মিয়া প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এসময় অন্যদের মধ্যে পাবনা প্রেসক্লাবের সভাপতি দৈনিক যুগান্তর ও চ্যানেল আইয়ের পাবনা প্রতিনিধি আখতারুজ্জামান আখতার, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল আওয়াল, পাবনা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও আরটিভির পাবনা প্রতিনিধি আবুল কালাম আজাদ, শহীদ নিলয়ের বাবা আবুল কালাম, শহীদ জাহিদের বড়ভাই তৌহিদুল ইসলাম, এডওয়ার্ড কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মাহবুব হাসান, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ বেলাল হোসেন, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবুল কালাম আজাদ, আন্ত:কক্ষ ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহবায়ক প্রফেসর নুরুল আলম, ড. আব্দুল মজিদ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল আউয়াল মিয়া বলেন,“সুস্থ শরীর ও মন জ্ঞান অর্জনের প্রধান হাতিয়ার। এজন্য শিক্ষার্থীদেও খেলাধূলার প্রতি মনোনিবেশ করতে হবে। খেলাধুলা করলে শরীর ও মন দুটোই ভালো থাকে।
T.A.S / T.A.S
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ