ঢাকা বুধবার, ৪ মার্চ, ২০২৬

শিবচরে 'ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি' স্থানান্তরের প্রতিবাদে এক্সপ্রেসওয়েতে মানববন্ধন


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ১৫-১২-২০২৪ দুপুর ৪:৫৮

মাদারীপুরের শিবচরে কাজ শুরু হওয়া 'ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি' প্রকল্পটি স্থানান্তরের প্রতিবাদে শিবচরের যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। রোববার(১৫ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে শিবচরের পাঁচ্চরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। এসময় কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মানববন্ধনে শিবচরের নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০২১ সালে ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি এন্ড হাইটেক পার্ক নির্মানে শিবচরের কুতুবপুরে ৭০.৩৪ একর জমি অধিগ্রহন করা হয়। প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয় ধরে প্রকল্পের কাজ শুরু হয়। সম্প্রতি প্রকল্পটি শিবচর থেকে সরিয়ে ঢাকার পূর্বাচলে নেয়া হচ্ছে' এমন সংবাদ গণমাধ্যমে প্রচারিত হয়। এরপর থেকেই শিবচরবাসী নানা ভাবে প্রতিবাদ জানাতে থাকে। রোববার বেলা ১১ টার দিকে পাঁচ্চরে সাধারণ মানুষ মানববন্ধন ও বিক্ষোভ করে প্রকল্পটি স্থানান্তরের প্রতিবাদ জানায়।

মানববন্ধনে অংশ নেয়া জেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু বলেন,'কিভাবে রাতারাতি একটি প্রকল্প সরে যায়?

এই প্রকল্পের দুর্নীতির সাথে যারা জড়িত তাদের বিচার করতে হবে, যারা শুরু থেকেই এই প্রকল্পের বিরোধিতা করেছিল তারা এখনও সোচ্চার। এ প্রকল্প যাতে শিবচরে না হয় এজন্য তারা এখনো চেষ্টা করে যাচ্ছে।'

তিনি আরও বলেন,'শিবচরের প্রকল্প শিবচরই হবে। এ প্রকল্প অন্য কোথাও হতে দেওয়া হবে না। আমরা শিবচরের নানা শ্রেণি পেশার মানুষ আজ মহাসড়কে মানবন্ধন করেছি। এরপর যদি প্রকল্প সরিয়ে নেওয়ার কোন চেষ্টা চালানো হয়,তবে আমরা বৃহৎ আন্দোলন গড়ে তুলবো।'

শিবচর উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক মোহাম্মদ শাজাহান মোল্লা (সাজু মোল্লা), উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শামীম চৌধুরীসহ স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

জানতে চাইলে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.জহুরুল ইসলাম বলেন,'এক্সপ্রেসওয়েতে কিছুসময় অবরোধ করেছিল। খবর পেয়ে দ্রুত গিয়ে আমাদের পুলিশের টিম গিয়ে তাদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করলে তারা সড়ক ছেড়ে দেয়।'

T.A.S / T.A.S

শ্রীমঙ্গলে শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশন পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাস

৩১৫ কেজি পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

মাদকসেবনের দায়ে যুবকের জেল-জরিমানা

সমবায়ের উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান, কাউনিয়ায় বার্ষিক সভা অনুষ্ঠিত

রাজস্থলী বাঙ্গালহালিয়া সঙ্গীত নিকেতন এর বার্ষিক সঙ্গীত সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত

শিবচরের পাঁচ্চর বাজারে অভিযান, ১৬ হাজার টাকা জরিমানা

মাদারীপুরে ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার

রাণীশংকৈলে ৩দিন ব্যাপি কৃষি-প্রযুক্তি মেলা

বটিয়াঘাটা সালেহা হত্যা মামলার পলাতক আসামি সিজার গ্রেফতার

মাগুরায় ১৫০ মিটার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, মনোয়ার হোসেন

শেরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন 'চেষ্টা'র উদ্যোগে দুই গৃহহীন নারী পেলেন বাড়ি

নওগাঁ জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশন নির্বাচন

নন্দীগ্রামে মাদক ও ওয়ারেন্ট মূলে গ্রেফতার ৭