ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নেপালের রাষ্টদূত ড. বংশীধর মিশ্রর ময়মনসিংহের রামকৃষ্ণ মিশন পরিদর্শন


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ৩-৯-২০২১ দুপুর ৩:৩৭

ময়মনসিংহের রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেছেন নেপালের রাষ্টদূত ড. বংশীধর মিশ্র। ‍এ সময় ড. বংশীধর মিশ্র বলেন, শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব ছিলেন একজন মহান সিদ্ধ পুুরুষ, যিনি সাধনার মাঝে মা কালীর দর্শন পেয়েছিলেন। আজ বিশ্বব্যাপী রামকৃষ্ণ মিশন ও আশ্রম গড়ে উঠেছে, যার মাধ্যমে অনগ্রসর সম্প্রদায় শিক্ষা, স্বাস্থ্য ও নানা সেবা পেয়ে থাকেন। রামকৃষ্ণ আশ্রম এমন একটি প্রতিষ্ঠান, যারা জাতি ধর্ম নির্বিশেষে সেবা দিয়ে থাকে, যা প্রশংসার দাবিদার। এ প্রতিষ্ঠানে এসে নিজেকে ধন্য মনে করছি। 

শুক্রবার (৩ সেপ্টেম্বর) তিন দিনব্যাপী ময়মনসিংহ ও শেরপুরের নাকুগা‍ঁও স্থলবন্দর সফর শেষে ঢাকা ফেরার পথে রামকৃষ্ণ মিশন ও আশ্রমে পরিদরর্শনে এলে আশ্রমের অধ্যক্ষ শ্রী মৎ স্বামী ভক্তিপ্রদানন্দজী মহারাজ ফুলের তোড়া দিয়ে ড. বংশীধর মিশ্রকে স্বাগত জানান। এরপর তিনি আশ্রমের মন্দিরে ঠাকুরকে প্রণাম করে মিশনের ছাত্রাবাস, চিকিৎসালয়, কম্পিউটার ভবন পরিদর্শন করে উপস্থিত ভক্তবৃন্দের সাথে খোলাখুলি মতবিনিময় করেন এবং আশ্রমের কর্মকাণ্ডের ভুয়সী প্রশংসা করেন। 

এ সময়ে রাজা বিজয় সিং ধুরদুরিয়া মন্দিরের পুরোহিত দিলীপ চক্রবর্তী, আশ্রমের ভক্ত দিলীপ কুমার রায়, নেপাল দুতাবাসের রঞ্জন যাদব, আশ্রমের ব্রহ্মচারীসহ হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে নেপালের রাষ্টদূত ড. বংশীধর মিশ্র সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন।

জামান / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান