ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ধর্মের নামে জঙ্গি তৎপরতা রোধে সাংবাদিকদের বিশেষ ভূমিকা রাখতে হবে : ফজলে করিম 


আমির হামজা, রাউজান  photo আমির হামজা, রাউজান
প্রকাশিত: ৩-৯-২০২১ দুপুর ৩:৫১

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, চারবারের জাতীয় পদকপ্রাপ্ত সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়িয়েছে। স্বাধীনতাবিরোধী অপশক্তি ধর্মের নামে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টিতে তৎপর রয়েছে। এই অপতৎপরতা রোধে সাংবাদিকদের বিশেষ ভূমিকা রাখতে হবে। পাশাপাশি যে সকল সংবাদ সমাজে নেতিবাচক প্রভাব ফেলে তা এড়িয়ে চলতে হবে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরীর পাথরঘাটাস্থ সাংসদের বাসভবনে রাউজান প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এ সময় উপস্থিত ছিলেন- রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুল ইসলাম বাহাদুর, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও ক্রীড়া সংগঠক সুমন দে, নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্তী। 

রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলমেট (দৈনিক সমকাল) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীনের (দৈনিক ইত্তেফাক ও সিপ্লাস টিভি) সঞ্চালনায় বক্তব্য রাখেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম (দৈনিক আজাদী) , মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দিন (দৈনিক ইনকিলাব), প্রদীপ শীল (চট্টগ্রাম মঞ্চ), সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর নেওয়াজ (সাপ্তাহিক স্লোগান) , সাবেক সাধারণ সম্পাদক এস. এম ইউসূফ উদ্দিন (প্রথম আলো), সহ-সভাপতি সাহেদুর রহমান মোরশেদ (রাউজান বার্তা) নেজাম উদ্দিন রানা( ভোরের দর্পণ), সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন হাবিবী (মানবকণ্ঠ), অর্থ সম্পাদক মো. হাবিবুর রহমান (আমাদের সময়),  প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম বাবু (দৈনিক আমাদের অর্থনীতি) দপ্তর সম্পাদক আমির হামজা (আলোকিত বাংলাদেশ), সদস্য লোকমান আনসারী (আমার সংবাদ), শাহাদাত হোসেন সাজ্জাদ( আমাদের নতুন সময়), আরফাত হোসাইন (আজকের পত্রিকা) , মো. আলাউদ্দিন(আমাদের কণ্ঠ) প্রমুখ।

সভা শেষে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ' হালদা নদী সংরক্ষণ ও উন্নয়নে ব্যক্তিগতভাবে বিশেষ অবদান রাখায় ‘জাতীয় মৎস্য পদক-২০২১' অর্জন করায় রাউজান প্রেসক্লাবের পক্ষ হতে সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

জামান / জামান

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১০০

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত

সাভা‌রে জমি দখলের অভিযোগ, কথা বলতে গে‌লে দেয় প্রাণনাশের হুমকি

পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ

জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার

বাগেরহাটের মোংলায় চোরা চালানের ১৬ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করেছে কোষ্টগার্ড

পদ্মায় ভাসছে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি'র নিথর দেহ

ভূরুঙ্গামারী সরকারি ডিগ্ৰী কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু

বর্তমান সরকারের প্রধান লক্ষ্য জনগণকে যোগ্য, দক্ষ ও জনসম্পদে রূপান্তর করা

সেবার মানহীনতায় ডাক বিভাগে আস্থা সংকট: জরাজীর্ণ ভবন আর নামমাত্র ভাতার মানবেতর জীবনে কর্মচারীরা