যবিপ্রবিতে ‘প্যারাসাইট রিসোর্স ব্যাংক পরিচিতি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্যারাসাইট রিসোর্স ব্যাংক (Parasite Resource Bank) পরিচিতি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ঝিনাইদহ ক্যাম্পাসের একাডেমিক ভবনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে Parasite Resource Bank কী, এর এরিয়া, ইন্টারন্যাশনাল কোলাবোরেশান এবং বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এর পরিধি নিয়ে বিস্তর আলোচনা করা হয়।
PRB, Bangladesh এর যবিপ্রবি ক্যাম্পাস কো অর্ডিনেটর তানভীর আহমেদ বলেন, ‘এটি একটি ইন্টারন্যাশনাল রিসার্চ অর্গানাইজেশন। এমন একটি আন্তর্জাতিক রিসার্চ প্রতিষ্ঠানের গর্বিত কোলাবোরেটিভ অংশ হিসেবে PRB যবিপ্রবি ইউনিট আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রিসার্চ ফিল্ডে সম্ভাবনার এক নতুন দুয়ার উন্মুক্ত করবে।
এছাড়া অনুষ্ঠানে ভার্চুয়াল লাইভে যুক্ত ছিলেন বাংলাদেশ প্যারাসাইট রিসোর্স ব্যাংক এর পরিচালক ড. তিলক চন্দ্র নাথ তিনি বলেন, ‘আমরা শুধু প্যারাসাইট নয়, পাবলিক হেলথ নিয়েও কাজ করি। বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে এবিষয়ক বিভিন্ন কাজে পিআরবি যুক্ত। আমি অত্যন্ত আনন্দিত যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এর ৮ম শাখা উদ্ভোধন হতে যাচ্ছে।’
উল্লেখ্য, প্যারাসাইট রিসোর্স ব্যাংক সাউথ কোরিয়া বেসড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যা বাংলাদেশের ঢাবি, সিকৃবি, শেকৃবিসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডাইরিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ (icddr,b) এর সাথে কাজ করে।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য