টঙ্গীতে ইজতেমাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ৩, বিজিবি মোতায়েন
বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে যোবায়ের ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত প্রায় ৩টায় এই সংঘর্ষ শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার মধ্যরাতে সাদপন্থীরা ইজতেমা মাঠে প্রবেশ করতে থাকে। এসময় মাঠের ভেতর থেকে যোবায়ের পন্থীরা ইটপাটকেল নিক্ষেপ করলে জবাবে সাদপন্থীরাও পাল্টা হামলা চালায়। একপর্যায়ে সাদপন্থীরা মাঠে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এতে তিনজন নিহত ও শতাধিক আহত হয়েছে বলে জানা গেছে।
নিহতরা হলেন, কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার এগারসিন্দুর বাচ্চু মিয়া (৭০) এবং ঢাকার দক্ষিণ খানের বেড়াইদ এলাকার বাসিন্দা বেলাল (৬০) পিতা আ. সামাদ। একজনের নাম পরিচয় এখনপর্যন্ত জানা যায়নি।
সাদপন্থির মিডিয়া সম্বয়ক মোহাম্মদ সায়েম আজ বুধবার সকাল সাড়ে ৮টায় বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক। হামলাকারী জুবায়েরপন্থির লোকজন ময়দানে আটক আছে। সেনাবাহিনীকে খবর দেওয়া হয়েছে।
জুবায়েরপন্থির মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ বলেন, আমাদের দুইজন সাথীর মৃত্যু হয়েছে। ভেতরে অনেক নিহত হয়েছেন বলে ধারনা করা হচ্ছে। আহত হয়েছে প্রায় ৫ শতাধিক।
টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ময়দানের পরিস্থিতি এখন শান্ত। ময়দান এখন সাদ পন্থিদের দখলে আছে।ইজতেমা মাঠে সংঘর্ষে হতাহতদের টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে। এদিকে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টঙ্গীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
T.A.S / T.A.S
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা