ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

বিজয় দিবসে আলোকসজ্জা করেনি বাকেরগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ১৮-১২-২০২৪ দুপুর ১২:৪৯

সারাদেশে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হলেও এদিন কোন কর্মসূচি পালন করেননি বরিশালের বাকেরগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ দাস।

মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলাজুড়ে সরকারি সকল প্রতিষ্ঠান মহান বিজয় দিবস উপলক্ষে আলোকসজ্জায় সজ্জিত হলেও বাকেরগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় ছিল অন্ধকারে।

এতে বাকেরগঞ্জ উপজেলার সাধারণ মানুষের মনে বিরাজ করছে চরম ক্ষোভ। বাকেরগঞ্জ পরিবার পরিকল্পনার কার্যালয় কি রাষ্ট্রের এমন অর্জন কিংবা এমন মহান দিনে আনন্দিত না, এ প্রশ্ন তুলছেন অনেকেই।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়টি দেশের একটি অতি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। যার মাধ্যমে স্বাস্থ্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা হয়। দেশের এমন মহান দিনে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের মতো প্রতিষ্ঠানের এমন আচরণ কিংবা রাষ্ট্রের অর্জনের এমন দিনে তাদের অন্ধকারে থাকা খুব একটা ভালোভাবে দেখছেন না জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে বিজয়ী ছাত্র জনতা কিংবা মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষ।

এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ দাস বলেন, আমি এই বিষয়টি জানিনা। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় আলোকসজ্জা করতে হবে এমন কোন নির্দেশনা পাইনি। তাছাড়া আলোকসজ্জা করার জন্য কোন বাজেট ছিল না। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজতের আয়োজনের বিষয় জানতে চাইলে তিনি বলেন উপজেলা প্রশাসন পরিয়েছে তাহলে আমার কি দরকার।

T.A.S / T.A.S

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন