ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

র্শাশা সীমান্তরে ইছামতি নদী থকেে ২ ব্যক্তরি মরদহে উদ্ধার


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ১৮-১২-২০২৪ দুপুর ৩:৫১

যশোরের শার্শার পাচভুলট সীমান্ত থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে বিজিবি। আজ বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৭ টার দিকে সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুই জন হলেন- বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের দক্ষিন পাড়ার মৃত ইউনুস মোড়ের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৩) ও দীঘিরপাড় গ্রামের আরিফুল ইসলামের ছেলে সাবু হোসেন (২৮) ।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দুইজন পেশায় চোরাকারবারি। ভারত থেকে চোরাচালান পণ্য এনে  তারা বাংলাদেশে সরবরাহ করে। গতকাল রাতে চোরাচালান পন্য আনতে গিয়ে ভারতের বিএসএফ আটকের পরে তাদেরকে নির্যাতন করে পিটিয়ে হত্যা করে। পরে রাতে সুযোগ বুঝে মরদেহ দুটি বাংলাদেশ সীমান্তের ইছামতি নদীর পাড় ফেলে রেখে যায় বিএসএফ।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির আব্বাস জানান, বিজিবির কাছ থেকে খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ধারণা করা হচ্ছে তাদেরকে নির্যাতন করে পিটিয়ে হত্যা করা হয়েছে। পরে মরদেহ নদীর পাড়ে ফেলে গেছে। মরদেহে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে।  

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খুরশীদ আনোয়ার জানান, শার্শার পাঁচ ভুলোট সীমান্তের ইছামতি নদীর পাড়ে দুই ব্যক্তির মরদেহ পড়ে ছিলো।মরদেহ দুটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

 

T.A.S / T.A.S

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন